হোম > সারা দেশ > খাগড়াছড়ি

দীঘিনালায় বিভিন্ন সড়ক তলিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন, পানিবন্দী বহু পরিবার

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় কয়েক দিন ধরেই ভারী বর্ষণ হচ্ছে। এতে মাইনী নদীর পানি বেড়ে দুই কূল ছাপিয়ে অনেক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। এদিকে অনেক রাস্তা তলিয়ে যাওয়ায় বিভিন্ন এলাকার মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

আজ মঙ্গলবার সকালে সরেজমিনে দেখা যায়, মাইনী নদীর পানি বেড়ে খাগড়াছড়ি সাজেক সড়কের কবাখালী বাজার এলাকা, লংগদু সড়কের বড় মেরুং, মেরুং বাজার ও দাঙ্গাবাজার এলাকায় পানির নিচে তলিয়ে গেছে রাস্তার বিভিন্ন অংশ।  কবাখালী ও মেরুং ইউনিয়নরে সবচেয়ে বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এ ছাড়া বোয়ালখালী ও দীঘিনালা ইউনিয়নেও কিছু পরিবার পানিবন্দী হয়ে আছে।

কবাখালী ইউপি চেয়ারম্যান নলেজ চাকমা বলেন, ‘আমার ইউপিতে চার শতাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়ে। তাদের অনেকে এখন নিজেদের আত্মীয়স্বজনের বাসায় অবস্থান করছে। আশ্রয়কেন্দ্রে এখনো কেউ আসেনি।’ 

মেরুং ইউপি চেয়ারম্যান মাহমুদা বেগম লাকী বলেন, ‘আমার ইউপিতে ছয় শতাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। এদের মধ্যে আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছে ২৫ পরিবার।’ 

উল্লেখ, সাজেক, বাঘাইছড়ি, লংগদু সড়কের কিছু অংশ পানির নিচে তলিয়ে যাওয়ায় সারা দেশের সঙ্গে এই জায়গাগুলোর যান চলাচল বন্ধ রয়েছে।

পানছড়ি সীমান্তে সাবমেশিনগান ও ১০০ রাউন্ড গুলি উদ্ধার

রামগড় ব্যাটালিয়নের অভিযানে ১৯ লাখ টাকার শাড়ি জব্দ

সাজেকে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন

আমের আঁটি থেকে শুরু শিক্ষক ম্রানুচিং মারমার সাফল্যের গল্প

মানিকছড়িতে হামের প্রকোপ, ওষুধ-সংকটে দুর্ভোগে রোগীরা

পাহাড়ের কৃষিপণ্য রপ্তানিতে সম্ভাবনা দেখছে সরকার, চাঁদাবাজি ও সংরক্ষণ বাধা

সম্প্রীতি ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন খাগড়াছড়ি সদর

দুর্ঘটনায় আহতের পকেটে মিলল ৯৫০ পিস ইয়াবা, পুলিশি পাহারায় হাসপাতালে

খাগড়াছড়িতে ৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

শিক্ষকের নির্দেশে দুই শিক্ষার্থীকে সহপাঠীদের ‘গণহারে থাপ্পড়’, ঘটনা তদন্তে কমিটি