হোম > সারা দেশ > খাগড়াছড়ি

খাগড়াছড়ির রিসাং ঝরনায় ডুবে কিশোরের মৃত্যু 

খাগড়াছড়ি সংবাদদাতা

খাগড়াছড়ির পর্যটন কেন্দ্র তৈইবাকলাই (রিসাং) ঝরনায় ডুবে এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বিকেল ৫টার দিকে রাঙামাটি থেকে ডুবুরি দল এসে রাকিবের লাশ উদ্ধার করে। 

নিহত রাকিব খাগড়াছড়ি কলেজিয়েট স্কুলের ৭ম শ্রেণীর ছাত্র। খাগড়াছড়ি সদরের আনন্দ অফিস এলাকার মৃত সাইফুল ইসলামের ছেলে। 

মাটিরাঙা থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ শরীফ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। বিকেলে মরদেহ উদ্ধার করে ডুবুরি দল। 

পরিদর্শক শরীফ বলেন, শুক্রবার দুপুরে চার বন্ধুর সঙ্গে রাকিব রিসাং ঝরনায় বেড়াতে যায়। এ সময় তারা ঝরনার ওপরে একটা কূপে গোসল করতে নামে। কূপের গভীরতা বেশি হওয়ায় একপর্যায়ে রাকিব তলিয়ে যায় এবং সেখানেই তার মৃত্যু হয়। 

ঝরনার এক দোকানদার প্রিয় ত্রিপুরা জানান, ওই কূপের গভীরতা ৪০ ফুট হবে। এই একই জায়গায় কূপে পড়ে এর আগে তিনজন নিহত হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে তিনি জানান। 

মাটিরাঙা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনজুর আলম জানান, কূপের গভীরতা না বুঝেই তারা পানিতে নামে। সাঁতার না জানায় রাকিবের মৃত্যু হয়।

রামগড় ব্যাটালিয়নের অভিযানে ১৯ লাখ টাকার শাড়ি জব্দ

সাজেকে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন

আমের আঁটি থেকে শুরু শিক্ষক ম্রানুচিং মারমার সাফল্যের গল্প

মানিকছড়িতে হামের প্রকোপ, ওষুধ-সংকটে দুর্ভোগে রোগীরা

পাহাড়ের কৃষিপণ্য রপ্তানিতে সম্ভাবনা দেখছে সরকার, চাঁদাবাজি ও সংরক্ষণ বাধা

সম্প্রীতি ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন খাগড়াছড়ি সদর

দুর্ঘটনায় আহতের পকেটে মিলল ৯৫০ পিস ইয়াবা, পুলিশি পাহারায় হাসপাতালে

খাগড়াছড়িতে ৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

শিক্ষকের নির্দেশে দুই শিক্ষার্থীকে সহপাঠীদের ‘গণহারে থাপ্পড়’, ঘটনা তদন্তে কমিটি

খাগড়াছড়িতে ৫ পরিত্যক্ত বস্তায় মিলল অস্ত্র-গুলি ও ভারতীয় মাদক