আজ শনিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মাইসছড়ি ইউনিয়নের নুনছড়ি যৌথ খামার গ্রামে এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন যৌথ খামার গ্রামের পুনর্বাসন পাড়ার বাসিন্দা উচিংমং মারমা ও তাঁর স্ত্রী হ্লাপাই মারমা।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় উচিংমং মারমা ও তাঁর স্ত্রী হ্লাপাই মারমা বাড়িতে ছিলেন। হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। তাঁদের লাশ বাড়িতেই রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্জা জহির উদ্দিন বলেন, বজ্রপাতে এক দম্পতির মৃত্যু হয়েছে বলে শুনেছি। পুলিশ ঘটনাস্থলে গেছে।