হোম > সারা দেশ > খাগড়াছড়ি

আ.লীগের নেতা-কর্মীর ওপর বিএনপির হামলার অভিযোগ, ৪৪ জনের নামে মামলা

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মেরুং ইউপির বেলছড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বেতছড়ি ওয়ার্ড যুবলীগের সভাপতিসহ আটজন আহত হয়েছেন বলে জানা গেছে। এ সময় একটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়।

এ ঘটনায় আজ শনিবার দুপুরে মেরুং ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. সাইদুল ইসলাম বাদী হয়ে বিএনপির ৪৪ জন নেতা-কর্মীর নাম উল্লেখ করে মামলা করেছেন। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলায় শান্তি-সম্প্রতি ধরে রাখার লক্ষ্যে মেরুং উত্তর আওয়ামী লীগের দলীয় অফিসে গতকাল সভা হয়। সভা শেষে ফেরার পথে মধ্যরাতে বিএনপির নেতা-কর্মীরা হামলা করে একটি মোটরসাইকেলে আগুন দেন। এ সময় ককটেল ও পেট্রলবোমাও বিস্ফোরণ করা হয়। এ ঘটনায় আওয়ামী লীগের আটজন নেতা-কর্মী আহত হন। 

তাঁরা হলেন বেতছড়ি ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. জসিম (৩২), সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান (২৬) ও সদস্যসচিব সাইদুল ইসলাম (৪২। বাকিদের নাম জানা যায়নি।

এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মনির ফরাজি আজকের পত্রিকাকে বলেন, ‘আগামীকাল রোববার ও পরদিন সোমবার বিএনপির ডাকা অবরোধের প্রতিবাদে একটি সভার আয়োজন করা হয়। সভা শেষে বাসায় ফেরার পথে বিএনপির নেতা-কর্মীরা অতর্কিত হামলা চালিয়ে আমাদের আটজন নেতা-কর্মীকে আহত করে।’ 

উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক কাজী রানা বলেন, ‘গত ২৮ অক্টোবরের পর থেকে দীঘিনালা উপজেলা বিএনপি জাতীয় সব কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করে আসছে। এ কারণে কোনো ইস্যু তৈরি করতে না পেরে গতকাল রাতে পরিকল্পিতভাবে নিজেরা মোটরসাইকেল পোড়ানোর মতো ঘটনা ঘটিয়ে মামলা দেওয়ার ইস্যু তৈরি করেছে। আমরা উপজেলা বিএনপি এমন ষড়যন্ত্রের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।’ 

দীঘিনালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলী জানান, মামলা রুজুর হওয়ার পর অভিযান চালিয়ে বিএনপির দুই কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তার করতে অভিযান চলমান রয়েছে।

পানছড়ি সীমান্তে সাবমেশিনগান ও ১০০ রাউন্ড গুলি উদ্ধার

রামগড় ব্যাটালিয়নের অভিযানে ১৯ লাখ টাকার শাড়ি জব্দ

সাজেকে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন

আমের আঁটি থেকে শুরু শিক্ষক ম্রানুচিং মারমার সাফল্যের গল্প

মানিকছড়িতে হামের প্রকোপ, ওষুধ-সংকটে দুর্ভোগে রোগীরা

পাহাড়ের কৃষিপণ্য রপ্তানিতে সম্ভাবনা দেখছে সরকার, চাঁদাবাজি ও সংরক্ষণ বাধা

সম্প্রীতি ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন খাগড়াছড়ি সদর

দুর্ঘটনায় আহতের পকেটে মিলল ৯৫০ পিস ইয়াবা, পুলিশি পাহারায় হাসপাতালে

খাগড়াছড়িতে ৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

শিক্ষকের নির্দেশে দুই শিক্ষার্থীকে সহপাঠীদের ‘গণহারে থাপ্পড়’, ঘটনা তদন্তে কমিটি