হোম > সারা দেশ > খাগড়াছড়ি

চট্টগ্রামে রেস্তোরাঁ থেকে আ.লীগ ও ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

খাগড়াছড়ি সংবাদদাতা

খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলার সাবেক চেয়ারম্যান দিদারুল আলমসহ চারজনকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার হওয়া চারজনের মধ্যে জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জহির উদ্দীন ফিরোজের নাম জানা গেছে। অপর দুজনের নাম জানা যায়নি।

আজ বুধবার দুপুরে চট্টগ্রামের দামপাড়া এলাকার একটি রেস্তোরাঁ থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা জানান, দিদারুল আলমের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল। তিনি বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের আনতে জেলা পুলিশের একটি টিম চট্টগ্রামের উদ্দেশে রওনা করেছে।

রামগড় ব্যাটালিয়নের অভিযানে ১৯ লাখ টাকার শাড়ি জব্দ

সাজেকে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন

আমের আঁটি থেকে শুরু শিক্ষক ম্রানুচিং মারমার সাফল্যের গল্প

মানিকছড়িতে হামের প্রকোপ, ওষুধ-সংকটে দুর্ভোগে রোগীরা

পাহাড়ের কৃষিপণ্য রপ্তানিতে সম্ভাবনা দেখছে সরকার, চাঁদাবাজি ও সংরক্ষণ বাধা

সম্প্রীতি ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন খাগড়াছড়ি সদর

দুর্ঘটনায় আহতের পকেটে মিলল ৯৫০ পিস ইয়াবা, পুলিশি পাহারায় হাসপাতালে

খাগড়াছড়িতে ৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

শিক্ষকের নির্দেশে দুই শিক্ষার্থীকে সহপাঠীদের ‘গণহারে থাপ্পড়’, ঘটনা তদন্তে কমিটি

খাগড়াছড়িতে ৫ পরিত্যক্ত বস্তায় মিলল অস্ত্র-গুলি ও ভারতীয় মাদক