হোম > সারা দেশ > খাগড়াছড়ি

খাগড়াছড়িতে বিএনপির সাধারণ সম্পাদকসহ ৩ জন গ্রেপ্তার

খাগড়াছড়ি সংবাদদাতা

ভোট বর্জনের প্রচারপত্র বিলির সময় খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছারসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার শহরের ভাঙা ব্রিজ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের টমটম পোড়ানোর মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। 

গ্রেপ্তার অপর দুজন হলেন–খাগড়াছড়ি পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল নোমান সাগর। 

জেলা বিএনপির দাবি, উপজেলা পরিষদ নির্বাচনে ভোট বর্জনের জনমত তৈরি করতে বৃহস্পতিবার দুপুরে বিএনপির নেতা এম এন আবছারের নেতৃত্বে আদালত সড়কে বিএনপির নেতা কর্মীরা প্রচারপত্র বিলি করছিল। এ সময় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে বিএনপির নেতাদের আটক করা হয়। 

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘খাগড়াছড়ি শহরে টমটম পোড়ানোর মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।’

রামগড় ব্যাটালিয়নের অভিযানে ১৯ লাখ টাকার শাড়ি জব্দ

সাজেকে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন

আমের আঁটি থেকে শুরু শিক্ষক ম্রানুচিং মারমার সাফল্যের গল্প

মানিকছড়িতে হামের প্রকোপ, ওষুধ-সংকটে দুর্ভোগে রোগীরা

পাহাড়ের কৃষিপণ্য রপ্তানিতে সম্ভাবনা দেখছে সরকার, চাঁদাবাজি ও সংরক্ষণ বাধা

সম্প্রীতি ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন খাগড়াছড়ি সদর

দুর্ঘটনায় আহতের পকেটে মিলল ৯৫০ পিস ইয়াবা, পুলিশি পাহারায় হাসপাতালে

খাগড়াছড়িতে ৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

শিক্ষকের নির্দেশে দুই শিক্ষার্থীকে সহপাঠীদের ‘গণহারে থাপ্পড়’, ঘটনা তদন্তে কমিটি

খাগড়াছড়িতে ৫ পরিত্যক্ত বস্তায় মিলল অস্ত্র-গুলি ও ভারতীয় মাদক