হোম > সারা দেশ > খাগড়াছড়ি

রামগড়ে গুচ্ছগ্রামবাসীর রেকর্ডভুক্ত জমি দখলের অভিযোগ, নিরাপত্তায় সেনা ক্যাম্পের দাবি

খাগড়াছড়ি প্রতিনিধি 

খাগড়াছড়ি প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন গুচ্ছগ্রাম ভূমি রক্ষা কমিটির নেতারা। ছবি: আজকের পত্রিকা

খাগড়াছড়ির রামগড় উপজেলার বাটনা শিবির, তৈসাগাড়া, থানাচন্দ্রপাড়া ও লালছড়িপাড়া এলাকায় গুচ্ছগ্রামবাসীদের রেকর্ডভুক্ত জমি জোরপূর্বক দখলের অভিযোগ তুলেছে গুচ্ছগ্রাম ভূমি রক্ষা কমিটি। সংগঠনটির দাবি, ইউপিডিএফের মদদে বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ির বিভিন্ন উপজেলা থেকে আনা কিছু পাহাড়ি পরিবারকে ওই এলাকায় বসতি স্থাপন করিয়ে তাঁদের জমি দখল করা হচ্ছে।

আজ মঙ্গলবার (৪ আগস্ট) বেলা সাড়ে ১১টায় খাগড়াছড়ি প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে এসব অভিযোগ করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন গুচ্ছগ্রাম ভূমি রক্ষা কমিটির সভাপতি মো. ইউনুস।

লিখিত বক্তব্যে মো. ইউনুস বলেন, ১৯৮৬ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত গুচ্ছগ্রামের বাসিন্দারা বাটনা শিবির, তৈসাগাড়া, থানাচন্দ্রপাড়া ও লালছড়িপাড়া এলাকায় নিজেদের রেকর্ডভুক্ত জমিতে চাষাবাদ ও বাগান পরিচর্যা করতেন। তবে নিরাপত্তাজনিত কারণে সন্ধ্যার আগেই তাঁদের ফিরে আসতে হতো।

মো. ইউনুস আরও অভিযোগ করেন, ২০১৮ সালের পর ইউপিডিএফের সশস্ত্র সদস্যরা গুচ্ছগ্রামবাসীদের ওইসব এলাকায় যেতে বাধা দিতে শুরু করে। হামলা, মারধর, অপহরণ ও প্রাণনাশের হুমকির মাধ্যমে তাঁদের জমিতে প্রবেশে বাধা দেওয়া হচ্ছে বলেও দাবি করেন তিনি।

সংগঠনটির দাবি, ধাপে ধাপে গুচ্ছগ্রামবাসীদের রেকর্ডভুক্ত জমি দখল করা হচ্ছে এবং স্থায়ীভাবে উচ্ছেদের চেষ্টা চলছে। ওই চারটি এলাকার অধিকাংশ ভূমি মালিকের অন্য কোনো জমি না থাকায় তাঁরা চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছেন।

গুচ্ছগ্রাম ভূমি রক্ষা কমিটির নেতারা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং ভূমি মালিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সেখানে একটি সেনাক্যাম্প স্থাপনের দাবি জানান।

সংবাদ সম্মেলনে সাহেব উল্লাহ, আবু আহম্মদ, নবী মেম্বার, মো. জাফর উল্লাহ, এক্যামুল হক বাদশা, বেলাল হোসেন ও মুকবুল আজমদসহ গুচ্ছগ্রাম ভূমি রক্ষা কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

মানিকছড়িতে বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন, সভাপতি হাবিব ও সাধারণ সম্পাদক মীর হোসেন

বিজিবির ধাওয়ায় পালাল চোরাকারবারি, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

হালদায় কারেন্ট জালে মাছ শিকার, ১০০ মিটার জাল জব্দ

খাগড়াছড়িতে অস্ত্রসহ ভারতীয় রুপি উদ্ধার, চোরাকারবারিদের সঙ্গে গুলিবিনিময়

বন্যার কারণে খাগড়াছড়িতে ৩ মাস ক্ষুদ্র ঋণের কিস্তি আদায় স্থগিত

খাগড়াছড়িতে অসহায়-অসচ্ছলদের মাঝে সেনাবাহিনীর সহায়তা

পানছড়িতে ফুটপাত দখল করে ব্যবসা, দুর্ভোগে পথচারী

গণ-অভ্যুত্থানের কৃতিত্ব কারোর একার নয়: অনিন্দ্য ইসলাম

রামগড়ে ঢাকা-খাগড়াছড়ি মহাসড়কের পাশে মাটিধস, বড় দুর্ঘটনার আশঙ্কা

বন্যাকবলিত মানুষের পাশে সরকার সব সময় রয়েছে: প্রতিমন্ত্রী ইকবাল