হোম > সারা দেশ > খাগড়াছড়ি

পানছড়ি সীমান্তে সাবমেশিনগান ও ১০০ রাউন্ড গুলি উদ্ধার

পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি

খাগড়াছড়ির পানছড়ি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযানে একটি সাবমেশিনগান, ১০০ রাউন্ড গুলি ও দুটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। ছবি: সংগৃহীত

খাগড়াছড়ির পানছড়ি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযানে একটি সাবমেশিনগান, ১০০ রাউন্ড গুলি ও দুটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এ সময় অস্ত্র ও গোলাবারুদ বহনকারী সন্দেহভাজন একটি সশস্ত্র দলের ১০ থেকে ১২ জন সদস্যকে ধাওয়া করেও আটক করা যায়নি।

গতকাল শুক্রবার (১৬ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার কচুছড়িমুখ পাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।

পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্ত এলাকায় নিয়মিত টহলের সময় বিজিবির সদস্যরা সীমান্তবর্তী পাহাড় থেকে কাঁধে ব্যাগ নিয়ে ১০ থেকে ১২ জনকে সীমান্ত সড়কে নেমে আসতে দেখেন। এ সময় তাঁদের থামতে বললে তাঁরা পালানোর চেষ্টা করেন। বিজিবি ধাওয়া করলে তাঁরা পাশের ঘন পাহাড়ি জঙ্গলে পালিয়ে যান।

পরে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি এসএমজি, ১০০ রাউন্ড গুলি ও দুটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ থানায় হস্তান্তর করা হয়েছে।

রামগড় ব্যাটালিয়নের অভিযানে ১৯ লাখ টাকার শাড়ি জব্দ

সাজেকে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন

আমের আঁটি থেকে শুরু শিক্ষক ম্রানুচিং মারমার সাফল্যের গল্প

মানিকছড়িতে হামের প্রকোপ, ওষুধ-সংকটে দুর্ভোগে রোগীরা

পাহাড়ের কৃষিপণ্য রপ্তানিতে সম্ভাবনা দেখছে সরকার, চাঁদাবাজি ও সংরক্ষণ বাধা

সম্প্রীতি ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন খাগড়াছড়ি সদর

দুর্ঘটনায় আহতের পকেটে মিলল ৯৫০ পিস ইয়াবা, পুলিশি পাহারায় হাসপাতালে

খাগড়াছড়িতে ৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

শিক্ষকের নির্দেশে দুই শিক্ষার্থীকে সহপাঠীদের ‘গণহারে থাপ্পড়’, ঘটনা তদন্তে কমিটি

খাগড়াছড়িতে ৫ পরিত্যক্ত বস্তায় মিলল অস্ত্র-গুলি ও ভারতীয় মাদক