হোম > সারা দেশ > খাগড়াছড়ি

পাহাড়ি ঝরনায় মুগ্ধ পর্যটকেরা

খাগড়াছড়ি প্রতিনিধি 

খাগড়াছড়ির মাটিরাঙা উপজেলার হৃদয়মেম্বারপাড়ার তেরাংতৈকালাই (রিসাং) ঝরনায় পর্যটকেরা। গতকাল রোববার তোলা। ছবি: আজকের পত্রিকা

পবিত্র ঈদুল আজহার টানা ছুটিতে পাহাড় ও ঝরনা দেখতে পর্যটকদের পছন্দের জায়গা খাগড়াছড়ি। আজ সোমবার পর্যটকদের আনাগোনায় মুখর হয়ে উঠেছে খাগড়াছড়ির প্রধান পর্যটনকেন্দ্র আলুটিলা পর্যটনকেন্দ্র ও তেরাংতৈকালাই (রিসাং) ঝরনা এলাকা।

টানা বৃষ্টিতে খাগড়াছড়ির মাটিরাঙা উপজেলার তেরাংতৈকালাই (রিসাং) ঝরনা যেন আরও মোহনীয় রূপে সেজে উঠেছে। ঢাকা পান্থপথ থেকে আসা দম্পতি প্রান্ত সাহা ও পাপড়ি সাহা প্রথমবার খাগড়াছড়িতে বেড়াতে এসেছেন। তাঁরা বলেন, ‘আমরা সাজেকে যাওয়ার সময় একটি ঝরনা দেখেছি। তার চেয়ে এই রিসাং ঝরনাটি বেশি ভালো লেগেছে। কুমিল্লা থেকে তেরাংতৈকালাই (রিসাং) ঝরনায় বেড়াতে এসেছেন আট বন্ধু। ঝরনা ঘুরে ফেরার পথে কথা হয় এই দলের মো. আকাশ ও মো. মনিরুলের সঙ্গে।’ তারা বলেন, ‘চারপাশে গাছগাছালি ঘেরা মাঝখানে সুন্দর একটি ঝরনা। ঠান্ডা পানিতে গোসল করেছি। ঝরনায় যখন আসি, আনন্দ উপভোগ করি তখন সব ক্লান্তি দূর হয়ে যায়। এই ঝরনায় বারবার আসতে মন চাইছে।’

খাগড়াছড়ি হোটেল গাইরিংয়ের ব্যবস্থাপক প্রান্ত ত্রিপুরা জানান, যে পরিমাণ ট্যুরিস্ট আগমন ঘটবে ভেবেছিলাম তার অর্ধেকও আসেনি। ঈদের প্রথম দিন থেকে হোটেলের অর্ধেক রুম বুকিং নেই।

খাগড়াছড়ি সড়ক পরিবহন জিপ মালিক সমিতির কাউন্টার লাইনম্যান মো. আরিফ জানান, আজকে ৭০টি পিকআপ ও জিপ (চাঁদের গাড়ি) সাজেক ও খাগড়াছড়ির বিভিন্ন পর্যটনকেন্দ্রে গেছে এবং গতকাল ৪০টি গাড়ি ঘুরেছে। আলুটিলা পর্যটনকেন্দ্রের টিকিট কাউন্টার ম্যানেজার লিটন বিকাশ ত্রিপুরা জানান, গতকাল ১ হাজার ৬০০ টিকিট বিক্রি করেছেন। আজকেও পর্যটকেরা আসবে বলে তিনি আশা করছেন।

খাগড়াছড়ি পর্যটন মোটেল ম্যানেজার উত্তম কুমার মজুমদার জানান, ট্যুরিস্ট খাগড়াছড়িতে এসে থাকবে ভালো কোনো স্পট নেই। শিশুদের জন্য নেই কোনো পার্ক, নেই সুইমিংপুল, এখানে অনেক কিছু অভাব। ট্যুরিস্ট এলাকায় সবকিছু থাকা দরকার আছে।

খাগড়াছড়ির পুলিশ সুপার আরেফিন জুয়েল বলেন, ‘আজকে পর্যাপ্ত ট্যুরিস্ট এসেছে। সাজেকে কোনো রিসোর্ট ফাঁকা নেই। এখন পর্যন্ত কোনো সমস্যার খবর পাওয়া যায়নি। সব আইনশৃঙ্খলা সদস্য ট্যুরিস্টদের জন্য সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেছি।’

গণ-অভ্যুত্থানের কৃতিত্ব কারোর একার নয়: অনিন্দ্য ইসলাম

রামগড়ে ঢাকা-খাগড়াছড়ি মহাসড়কের পাশে মাটিধস, বড় দুর্ঘটনার আশঙ্কা

বন্যাকবলিত মানুষের পাশে সরকার সব সময় রয়েছে: প্রতিমন্ত্রী ইকবাল

৮১ লাখ টাকার সেতু চালুর মাস না পেরোতেই ঝুঁকিতে, সড়কে ভাঙন

খাগড়াছড়িতে ভারী বৃষ্টি কমলেও পাহাড় ভাঙছে, বাড়ছে শঙ্কা

খাগড়াছড়িতে পাহাড়ি ঢলে সড়ক বিলীন

পাহাড়ি ঢলে ডুবে গেছে সাজেক সড়ক, আটকা ৫ শতাধিক পর্যটক

খাগড়াছড়ির রামগড়ে মাদরাসাছাত্রীকে ধর্ষণের দায়ে মৃত্যুদণ্ড

খাগড়াছড়ির পানছড়িতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলি, নিহত ৩

খাগড়াছড়িতে ৩ যুবককে গুলি করে হত্যা