হোম > সারা দেশ > খাগড়াছড়ি

মাটিরাঙ্গায় মোটরসাইকেলচালককে হত্যাকাণ্ডে জড়িতের অভিযোগে গ্রেপ্তার ১ 

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মোটরসাইকেলচালক ফারুক হোসেন হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গতকাল বুধবার দুপুরে মাটিরাঙ্গা উপজেলার আমতলী ইউনিয়নের দেওয়ানবাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে জানানো হয়েছে।

গ্রেপ্তারকৃতের নাম ইমরান হোসেন (৩০)। তিনি আমতলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড দেওয়ানবাজার এলাকার মো. মামুন মিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া।

ওসি জানান, নিহত ফারুক হোসেনের ব্যবহৃত মোটরসাইকেলটি ফেনীর দাগনভূঞা থেকে উদ্ধার করে পুলিশ। মোটরসাইকেল ক্রেতা মো. আনোয়ার হোসেনের স্বীকারোক্তি অনুযায়ী হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ইমরান হোসেনকে গতকাল গ্রেপ্তার করে পুলিশ। পরে ইমরান হোসেনের দেওয়া তথ্য অনুযায়ী হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়।

উল্লেখ্য, নিখোঁজের চার দিন পর গত ৪ জুন (রোববার) ফারুক হোসেনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ।

পাহাড়ের প্রত্যন্ত জনপদে চিকিৎসাসেবায় লক্ষ্মীছড়ি সেনা জোন

চক্ষু ও চর্মরোগ বিশেষজ্ঞ নিয়ে দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর বিনা মূল্যে চিকিৎসাসেবা

দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর সহায়তায় কাটল পানিসংকট, উপকৃত ৪০০ পরিবার

বাবার অপূর্ণ স্বপ্ন পূরণে ৯ বছরের সাইফের ক্রিকেটযাত্রা

পানছড়ি সীমান্তে সাবমেশিনগান ও ১০০ রাউন্ড গুলি উদ্ধার

রামগড় ব্যাটালিয়নের অভিযানে ১৯ লাখ টাকার শাড়ি জব্দ

সাজেকে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন

আমের আঁটি থেকে শুরু শিক্ষক ম্রানুচিং মারমার সাফল্যের গল্প

মানিকছড়িতে হামের প্রকোপ, ওষুধ-সংকটে দুর্ভোগে রোগীরা

পাহাড়ের কৃষিপণ্য রপ্তানিতে সম্ভাবনা দেখছে সরকার, চাঁদাবাজি ও সংরক্ষণ বাধা