হোম > সারা দেশ > খাগড়াছড়ি

হালদায় কারেন্ট জালে মাছ শিকার, ১০০ মিটার জাল জব্দ

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি 

হালদা নদীর উজান খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় হালদা নদীতে কারেন্ট জালে মাছ শিকারের সময় অভিযান চালিয়ে ১০০ মিটার জাল জব্দ করা হয়। ছবি: আজকের পত্রিকা

দেশের একমাত্র প্রাকৃতিক রুই জাতীয় মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর উজান খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার তুলাবিল অংশে অভিযান চালিয়ে ১০০ মিটার কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ। হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের (দ্বিতীয় পর্যায়) আওতায় মৎস্যসম্পদ সংরক্ষণ আইন বাস্তবায়নের অংশ হিসেবে এই অভিযান চালানো হয়।

উপজেলা মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে হালদা নদীর বিভিন্ন পয়েন্টে তল্লাশি চালানো হয়। এ সময় নদীর তুলাবিল অংশ থেকে ১০০ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।

অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহমুদুল হাসান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন মানিকছড়ি থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সাদ্দাম হোসেন, সঙ্গীয় পুলিশ ফোর্স এবং হালদা নদীর স্থানীয় পাহারাদারেরা।

অভিযান শেষে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহমুদুল হাসান বলেন, ‘হালদা নদী আমাদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ। এই অনন্য প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র রক্ষায় উপজেলা মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে নিয়মিত তদারকি ও অভিযান পরিচালনা করা হচ্ছে।’

মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ বিধিমালা, ১৯৮৫ অনুযায়ী এই অভিযান পরিচালিত হয়েছে এবং হালদা নদীর জীববৈচিত্র্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

খাগড়াছড়িতে অস্ত্রসহ ভারতীয় রুপি উদ্ধার, চোরাকারবারিদের সঙ্গে গুলিবিনিময়

বন্যার কারণে খাগড়াছড়িতে ৩ মাস ক্ষুদ্র ঋণের কিস্তি আদায় স্থগিত

খাগড়াছড়িতে অসহায়-অসচ্ছলদের মাঝে সেনাবাহিনীর সহায়তা

পানছড়িতে ফুটপাত দখল করে ব্যবসা, দুর্ভোগে পথচারী

গণ-অভ্যুত্থানের কৃতিত্ব কারোর একার নয়: অনিন্দ্য ইসলাম

রামগড়ে ঢাকা-খাগড়াছড়ি মহাসড়কের পাশে মাটিধস, বড় দুর্ঘটনার আশঙ্কা

বন্যাকবলিত মানুষের পাশে সরকার সব সময় রয়েছে: প্রতিমন্ত্রী ইকবাল

৮১ লাখ টাকার সেতু চালুর মাস না পেরোতেই ঝুঁকিতে, সড়কে ভাঙন

খাগড়াছড়িতে ভারী বৃষ্টি কমলেও পাহাড় ভাঙছে, বাড়ছে শঙ্কা

খাগড়াছড়িতে পাহাড়ি ঢলে সড়ক বিলীন