হোম > সারা দেশ > খাগড়াছড়ি

মাদকবিরোধী ম্যারাথনে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেলেন হাজী নুরুল হক

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি  

হাজী মো. নুরুল হক। ছবি: সংগৃহীত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা তৈরির লক্ষ্যে গতকাল শুক্রবার ম্যারাথনের আয়োজন করে হাজী মো. নুরুল হক ফাউন্ডেশন। এতে তিন শতাধিক দৌড়বিদের সঙ্গে অংশ নেন ফাউন্ডেশনের উপদেষ্টা হাজী মো. নুরুল হক। আয়োজন শেষে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে আজ শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

জানা গেছে, তরুণদের মাদক থেকে দূরে রাখতে এবং খেলাধুলায় উৎসাহিত করতে গতকাল হাজী মো. নুরুল হক ফাউন্ডেশনের উদ্যোগে পাঁচ কিলোমিটারের ম্যারাথনের আয়োজন করা হয়। এতে সকাল থেকেই বিভিন্ন বয়সী মানুষ অংশ নেন। দৌড়ে হাজী মো. নুরুল হকও অংশ নেন। দৌড় শেষে কিছুক্ষণ পরেই তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হন। দ্রুত তাঁকে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। আজ শনিবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মৃত নুরুল হকের বড় ছেলে এবং ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল হক মানিক বিষয়টি নিশ্চিত করে জানান, আগামীকাল রোববার অন্য সন্তানরা বিদেশ থেকে এসে পৌঁছালে স্থানীয় বলিপাড়া এলাকায় নুরুল হকের জানাজা অনুষ্ঠিত হবে। পরে সেখানেই তাঁকে দাফন করা হবে।

নুরুল হক বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক সদস্য ছিলেন। মৃত্যুকালে তিনি চার ছেলে, এক মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে স্বজন, ম্যারাথন আয়োজক ও স্থানীয়দের মধ্যে শোক নেমে এসেছে।

মহালছড়িকে ১১-০ গোলে হারিয়ে টুর্নামেন্টে শুভসূচনা খাগড়াছড়ির

কাঁকরোল খেতে দুর্বৃত্তের হানা, হাসেমের ৮ লাখ টাকার স্বপ্ন চুরমার

মাদকবিরোধী বার্তা নিয়ে রামগড়ে ম্যারাথন, অংশ নিলেন ৩০০ জনের বেশি

গুগল ম্যাপের নির্দেশনায় ভুল পথে পর্যটকবাহী বাস

মানিকছড়িতে বৃত্তিপ্রাপ্ত ৩৭ শিক্ষার্থীকে সংবর্ধনা

রামগড়ে গুচ্ছগ্রামবাসীর রেকর্ডভুক্ত জমি দখলের অভিযোগ, নিরাপত্তায় সেনা ক্যাম্পের দাবি

মানিকছড়িতে বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন, সভাপতি হাবিব ও সাধারণ সম্পাদক মীর হোসেন

বিজিবির ধাওয়ায় পালাল চোরাকারবারি, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

হালদায় কারেন্ট জালে মাছ শিকার, ১০০ মিটার জাল জব্দ

খাগড়াছড়িতে অস্ত্রসহ ভারতীয় রুপি উদ্ধার, চোরাকারবারিদের সঙ্গে গুলিবিনিময়