হোম > সারা দেশ > খাগড়াছড়ি

মানিকছড়িতে বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন, সভাপতি হাবিব ও সাধারণ সম্পাদক মীর হোসেন

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি 

সভাপতি মো. হাবিবুর রহমান হাবিব ও সাধারণ সম্পাদক মো. মীর হোসেন। ছবি: সংগৃহীত

দীর্ঘ দেড় যুগ পর খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলা অডিটরিয়াম মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হাবিবুর রহমান হাবিবকে সভাপতি, সদস্যসচিব মো. মীর হোসেনকে সাধারণ সম্পাদক এবং অবসরপ্রাপ্ত শিক্ষক মো. নুরুজ্জামান মাস্টারকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।

জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক মোশাররফ হোসেন ১০১ সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষণা করেন।

সম্মেলনে উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া।

প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া নতুন কমিটির উদ্দেশে বলেন, ‘সরকারি উন্নয়নে সব বরাদ্দ যথাস্থানে পৌঁছাতে হবে। অসহায়, হতদরিদ্র মানুষকে হয়রানি বা দুর্ভোগ হয় এমন কাজ করা যাবে না। সামাজিক বিচারের নামে ভুক্তভোগী কাউকে ন্যায় বিচার থেকে বঞ্চিত করা যাবে না।’

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিন্নাত বীথি, সাধারণ সম্পাদক এমএন আফছার, স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক এম এ করিম, শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক এনামুল হক এনাম প্রমুখ।

বিজিবির ধাওয়ায় পালাল চোরাকারবারি, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

হালদায় কারেন্ট জালে মাছ শিকার, ১০০ মিটার জাল জব্দ

খাগড়াছড়িতে অস্ত্রসহ ভারতীয় রুপি উদ্ধার, চোরাকারবারিদের সঙ্গে গুলিবিনিময়

বন্যার কারণে খাগড়াছড়িতে ৩ মাস ক্ষুদ্র ঋণের কিস্তি আদায় স্থগিত

খাগড়াছড়িতে অসহায়-অসচ্ছলদের মাঝে সেনাবাহিনীর সহায়তা

পানছড়িতে ফুটপাত দখল করে ব্যবসা, দুর্ভোগে পথচারী

গণ-অভ্যুত্থানের কৃতিত্ব কারোর একার নয়: অনিন্দ্য ইসলাম

রামগড়ে ঢাকা-খাগড়াছড়ি মহাসড়কের পাশে মাটিধস, বড় দুর্ঘটনার আশঙ্কা

বন্যাকবলিত মানুষের পাশে সরকার সব সময় রয়েছে: প্রতিমন্ত্রী ইকবাল

৮১ লাখ টাকার সেতু চালুর মাস না পেরোতেই ঝুঁকিতে, সড়কে ভাঙন