হোম > সারা দেশ > খাগড়াছড়ি

মাটিরাঙ্গায় বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ১ 

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় যাত্রীবাহী বাসের সঙ্গে পাথর বোঝাই একটি ট্রাকের সংঘর্ষের খবর পাওয়া গেছে। এতে ঘটনাস্থলে ট্রাকচালক নিহত হলেও অল্পের জন্য প্রাণহানি থেকে রক্ষা পেয়েছেন বাস যাত্রীরা। আজ রোববার ঢাকা-চট্টগ্রাম আঞ্চলিক সড়কের সাপমারা এলাকায় এ ঘটনা ঘটে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া আজকের পত্রিকাকে বলেন, খাগড়াছড়ি থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী শান্তি পরিবহনের সঙ্গে পাথর বোঝাই একটি ট্রাকের সংঘর্ষ হয়েছে। এতে ঘটনাস্থলে ট্রাকচালক মারা গেছেন। তার মরদেহ উদ্ধার করা হলেও নাম-পরিচয় জানা যায়নি। এ ঘটনায় বড় ধরনের প্রাণহানি থেকে অল্পের জন্য রক্ষা পেলেন বাস যাত্রীরা।’ 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ বেলা পৌনে ৩টার দিকে মাটিরাঙ্গার সাপমারা এলাকায় পাহাড় থেকে নামতে গিয়ে খাগড়াছড়ি থেকে চট্টগ্রামগামী শান্তি পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা পাথর বোঝাই ট্রাকের সংঘর্ষ হয়। 

এ সময় ট্রাকটি সড়ক থেকে পাহাড়ের খাদে পড়ে যায় এবং ঘটনাস্থলে ট্রাকচালক মারা যান। একই সময় শান্তি পরিবহনের যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সঙ্গে আটকে যায়। এতে প্রাণে রক্ষা পান বাসে থাকা ৪০ জন যাত্রী। 

প্রত্যক্ষদর্শী শান্তি পরিবহন বাসের যাত্রী আব্দুল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘কিছু বুঝে ওঠার আগেই বাসটি গাছের সঙ্গে আটকে যায়।’ 

অপর যাত্রী কামাল উদ্দিন বলেন, ‘নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি গাছের সঙ্গে আটকে যাওয়ায় আমরা বাসে থাকা যাত্রীরা বেঁচে যাই। একটি গাছ আমাদের বাঁচিয়ে দিয়েছে।’ 

পাহাড়ের প্রত্যন্ত জনপদে চিকিৎসাসেবায় লক্ষ্মীছড়ি সেনা জোন

চক্ষু ও চর্মরোগ বিশেষজ্ঞ নিয়ে দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর বিনা মূল্যে চিকিৎসাসেবা

দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর সহায়তায় কাটল পানিসংকট, উপকৃত ৪০০ পরিবার

বাবার অপূর্ণ স্বপ্ন পূরণে ৯ বছরের সাইফের ক্রিকেটযাত্রা

পানছড়ি সীমান্তে সাবমেশিনগান ও ১০০ রাউন্ড গুলি উদ্ধার

রামগড় ব্যাটালিয়নের অভিযানে ১৯ লাখ টাকার শাড়ি জব্দ

সাজেকে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন

আমের আঁটি থেকে শুরু শিক্ষক ম্রানুচিং মারমার সাফল্যের গল্প

মানিকছড়িতে হামের প্রকোপ, ওষুধ-সংকটে দুর্ভোগে রোগীরা

পাহাড়ের কৃষিপণ্য রপ্তানিতে সম্ভাবনা দেখছে সরকার, চাঁদাবাজি ও সংরক্ষণ বাধা