হোম > সারা দেশ > খাগড়াছড়ি

দীঘিনালায় অস্ত্রসহ আটক ইউপিডিএফ কর্মী 

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় অস্ত্রসহ ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এক কর্মীকে আটক করেছে যৌথ বাহিনী।

গতকাল মঙ্গলবার উপজেলার বাবুছড়া ইউনিয়নের সোনামিয়াটিলা এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম ধীতেন চাকমা (৫০)। তিনি রাঙামাটির বাঘাইছড়ির মৃত মনিন্দ্র চাকমার ছেলে।

পুলিশ জানায়, মঙ্গলবার সোনামিয়াটিলা এলাকার সাধনাটিলা বিহারের পাশের বাড়ি থেকে তাঁকে আটক করে যৌথ বাহিনী। পরে বিকেলে দীঘিনালা থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একে-২ দেশীয় রাইফেল, ৫টি গুলি, ছুরি এবং মোবাইল ফোনসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হক আটকের সত্যতা নিশ্চিত করে জানান, ধীতেন চাকমা ইউপিডিএফের (প্রসিত) একজন সক্রিয় সশস্ত্র কর্মী। তাঁর বিরুদ্ধে রাঙামাটির বাঘাইছড়ি থানায় একাধিক মামলা রয়েছে।

পানছড়ি সীমান্তে সাবমেশিনগান ও ১০০ রাউন্ড গুলি উদ্ধার

রামগড় ব্যাটালিয়নের অভিযানে ১৯ লাখ টাকার শাড়ি জব্দ

সাজেকে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন

আমের আঁটি থেকে শুরু শিক্ষক ম্রানুচিং মারমার সাফল্যের গল্প

মানিকছড়িতে হামের প্রকোপ, ওষুধ-সংকটে দুর্ভোগে রোগীরা

পাহাড়ের কৃষিপণ্য রপ্তানিতে সম্ভাবনা দেখছে সরকার, চাঁদাবাজি ও সংরক্ষণ বাধা

সম্প্রীতি ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন খাগড়াছড়ি সদর

দুর্ঘটনায় আহতের পকেটে মিলল ৯৫০ পিস ইয়াবা, পুলিশি পাহারায় হাসপাতালে

খাগড়াছড়িতে ৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

শিক্ষকের নির্দেশে দুই শিক্ষার্থীকে সহপাঠীদের ‘গণহারে থাপ্পড়’, ঘটনা তদন্তে কমিটি