হোম > সারা দেশ > খাগড়াছড়ি

খাগড়াছড়ি ফিরেছেন সাজেকে আটকে পড়া পর্যটকেরা 

পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি

ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকের রুইলুই পর্যটন কেন্দ্রে আটক পড়া প্রায় পাঁচ শতাধিক পর্যটকেরা ফিরে গেছেন। আজ বুধবার সকাল থেকে বাঘাইহাট ও মাচালং এলাকায় পানি কমতে শুরু করায় পর্যটকেরা খাগড়াছড়ি ফিরে যান। 

সাজেক কটেজ মালিক-সমিতির সহসভাপতি চাই তোয়াই অং চৌধুরী জয় আজকের পত্রিকাকে বলেন, বাঘাইহাট ও মাচালং এলাকায় সড়কের ৫ ফুট ওপর দিয়ে পানি প্রবাহিত হওয়ায় সাজেক রুইলুই পর্যটন কেন্দ্রে আটকা পড়েছিল ৪৬৫ পর্যটক। আজ বুধবার প্লাবিত এলাকায় পানি কমতে শুরু করলে খাগড়াছড়ির উদ্দেশ্যে ফিরতে শুরু করে আটকে পড়া পর্যটকেরা। 

খাগড়াছড়ি বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সহসাধারণ সম্পাদক প্রদীপ ত্রিপুরা জাসান জানান, আজ সকালে সাজেক রুইলুই থেকে একসঙ্গে শতাধিক চাঁদের গাড়ি (জিপ) ও পিকআপ গাড়ি পর্যটকদের নিয়ে বাঘাইহাট ও মাচালং এলাকায় আসে। তবে অনেক পর্যটক নৌকা দিয়ে আগেভাগেই খাগড়াছড়ি চলে গেছে।

বগুড়া থেকে সাজেকে ঘুরতে আসা পর্যটক হোসেন শাহরিয়ার বলেন, ‘১ জুলাই ঢাকা থেকে আমরা চারজন সাজেক রুইলুই পর্যটন কেন্দ্র আসি। সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় সাজেকে আটকা পড়ি। এখানে আতঙ্কিত হওয়ার মতো কিছু হয়নি। আমাদের কোনো রকমের সমস্যা হয়নি। আজ সকালে রওনা দিয়েছি। এখন বাঘাইহাট ও মাচালং এলাকায় সড়কের পানি কমার অপেক্ষা করছি, আমাদের সঙ্গে প্রায় শতাধিক গাড়ি লাইনে দাঁড়িয়ে আছে।’ 

খাগড়াছড়ি জেলা সদররে ৩ নম্বর গোলাবাড়ি ইউনিয়নের গঞ্জপাড়াসহ পৌর শহরের শান্তিনগর, শব্দমিয়াপাড়া, মুসলিমপাড়া, ফুটবিল, বটতলী, কলেজপাড়া ও ইসলামপুরসহ বিভিন্ন এলাকার মানুষ পানিবন্দী হয়ে পড়েন। প্লাবিত এলাকা ও আশ্রয়কেন্দ্রগুলোতে গতকাল মঙ্গল ও আজ বুধবার সরেজমিন পরিদর্শন করে শুকনো খাবার ও খিচুড়ি বিতরণ করেন জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. দিদারুল আলম ও পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী। 

উল্লেখ্য, টানা বৃষ্টিতে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের কাচালং ও গঙ্গারাম নদের পানি বেড়ে যায়। পাহাড়ি ঢলে সাজেকের বাঘাইহাট ও মাচালং বাজারে সড়ক তলিয়ে যায়। এতে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে সাজেক রুইলুই পর্যটনকেন্দ্রে বেড়াতে আসা পর্যটক আটকে পড়েন।

পানছড়ি সীমান্তে সাবমেশিনগান ও ১০০ রাউন্ড গুলি উদ্ধার

রামগড় ব্যাটালিয়নের অভিযানে ১৯ লাখ টাকার শাড়ি জব্দ

সাজেকে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন

আমের আঁটি থেকে শুরু শিক্ষক ম্রানুচিং মারমার সাফল্যের গল্প

মানিকছড়িতে হামের প্রকোপ, ওষুধ-সংকটে দুর্ভোগে রোগীরা

পাহাড়ের কৃষিপণ্য রপ্তানিতে সম্ভাবনা দেখছে সরকার, চাঁদাবাজি ও সংরক্ষণ বাধা

সম্প্রীতি ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন খাগড়াছড়ি সদর

দুর্ঘটনায় আহতের পকেটে মিলল ৯৫০ পিস ইয়াবা, পুলিশি পাহারায় হাসপাতালে

খাগড়াছড়িতে ৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

শিক্ষকের নির্দেশে দুই শিক্ষার্থীকে সহপাঠীদের ‘গণহারে থাপ্পড়’, ঘটনা তদন্তে কমিটি