হোম > সারা দেশ > খাগড়াছড়ি

চট্টগ্রামের মোটরচালক লীগের নেতা পানছড়িতে গ্রেপ্তার

পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি 

চট্টগ্রামের মোটরচালক লীগের নেতা পানছড়িতে গ্রেপ্তার। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রাম মহানগর আওয়ামী মোটরচালক লীগের নেতা মো. হুমায়ন কবিরকে (৪৫) খাগড়াছড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার জেলার পানছড়ি বাজার থেকে তাঁকে আটক করা হয়।

মো. হুমায়ন কবির পানছড়ি উপজেলার মোহাম্মদপুর গ্রামের মৃত আ. রবের ছেলে। তিনি চট্টগ্রাম মহানগর আওয়ামী মোটরচালক লীগের অর্থ সম্পাদক ও বায়েজিদ বোস্তামি থানা সিএনজি সমবায় সমিতির সভাপতি বলে জানা যায়।

হুমায়ন কবির দীর্ঘদিন ধরে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামিতে স্ত্রী-সন্তান নিয়ে নিজস্ব বাড়িতে বসবাস করেন। তাঁর এক মেয়ের জামাতার বাড়ি পানছড়ি উপজেলার পাইলট ফার্ম ও শ্বশুরবাড়ি মোল্লাপাড়া। ঈদুল আজহা উপলক্ষে পানছড়িতে এসেছিলেন বলে তাঁর পারিবারিক সূত্র জানায়।

বিষয়টি নিশ্চিত করে পানছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, আটক ব্যক্তিকে বিধি মোতাবেক খাগড়াছড়ি সদরে আদালতে পাঠানো হয়েছে।

খাগড়াছড়িতে চলছে আধা বেলার সড়ক ও নৌপথ অবরোধ

সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ

সাজেক পর্যটনকেন্দ্র বন্ধের প্রতিবাদে খাগড়াছড়িতে ব্যবসায়ীদের বিক্ষোভ

পানছড়িতে অটোরিকশা-মাহিন্দ্রার সংঘর্ষে শিশু নিহত, বিজিবি সদস্যসহ আহত ৩

পাহাড়ের প্রত্যন্ত জনপদে চিকিৎসাসেবায় লক্ষ্মীছড়ি সেনা জোন

চক্ষু ও চর্মরোগ বিশেষজ্ঞ নিয়ে দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর বিনা মূল্যে চিকিৎসাসেবা

দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর সহায়তায় কাটল পানিসংকট, উপকৃত ৪০০ পরিবার

বাবার অপূর্ণ স্বপ্ন পূরণে ৯ বছরের সাইফের ক্রিকেটযাত্রা

পানছড়ি সীমান্তে সাবমেশিনগান ও ১০০ রাউন্ড গুলি উদ্ধার

রামগড় ব্যাটালিয়নের অভিযানে ১৯ লাখ টাকার শাড়ি জব্দ