হোম > সারা দেশ > জয়পুরহাট

আক্কেলপুরে ছয় ঘণ্টায় ৩ জনের মরদেহ উদ্ধার

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি 

প্রতীকী ছবি

‎জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় পৃথক তিনটি স্থান থেকে ছয় ঘণ্টার ব্যবধানে দুই নারী ও এক পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে এসব মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়। স্বজনদের দাবি, এক নারী গলায় ওড়না পেঁচিয়ে এবং অন্য নারী ও এক পুরুষ গ্যাস ট্যাবলেট খেয়ে মারা গেছেন।

‎নিহত ব্যক্তিরা হলেন আক্কেলপুর পৌর এলাকার খামার কেশবপুর মহল্লার উত্তম চৌধুরীর স্ত্রী শ্রীমতি সাবিত্রী চৌধুরী (২৫), উপজেলার রুকিন্দীপুর ইউনিয়নের আওয়ালগাড়ী বড় মসজিদ এলাকার নুরুল ইসলামের স্ত্রী বুলি বেওয়া (৭৬) এবং রায়কালী ইউনিয়নের দেওড়া গ্রামের কমল চন্দ্র বর্মণের ছেলে শিপন চন্দ্র বর্মণ (২৯)।

পারিবারিক কলহের জেরে তাঁরা তিনজন আত্মহত্যা করেছেন বলে পুলিশ ধারণা করছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পৃথক তিনটি ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে সেগুলো ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নেয়। তিনটি মৃত্যুর ঘটনায় অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজা বলেন, তিনটি লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া অনুযায়ী আগামীকাল বুধবার ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হবে। স্বজনেরা আত্মহত্যার কথা বললেও মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।

মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু, গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ

পাঁচবিবিতে অটোচালককে কুপিয়ে হত্যা, নিখোঁজ অটোরিকশা

দেশের সম্পদ শিল্প বিকাশে ভূমিকা রাখতে পারে: কর্মশালায় বক্তারা

জয়পুরহাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

জয়পুরহাটে ৭৬৮ বোতল নিষিদ্ধ সিরাপ জব্দ

ক্ষেতলালে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির চেষ্টা, ৪ জনকে জরিমানা

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট: জয়পুরহাট সদরকে হারিয়ে চ্যাম্পিয়ন কালাই

পাঁচবিবিতে কৃষকের বাড়ি থেকে ৭৬ বস্তা সার জব্দ

বালু উত্তোলন নিয়ে দ্বন্দ্ব, বিএনপি নেতা ও তাঁর স্ত্রী ছুরিকাহত

যৌতুকের দাবিতে শরীরে ‘দাহ্য পদার্থ’ নিক্ষেপ, শিশুসন্তানকে নিয়ে বাঁচার আকুতি সাবেকুনের