হোম > সারা দেশ > জয়পুরহাট

ক্ষেতলালে নদী থেকে কাপড়ে মোড়ানো দুই মৃত নবজাতক উদ্ধার

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি

জয়পুরহাটের ক্ষেতলালে দুই মৃত নবজাতককে উদ্ধার করেছে ক্ষেতলাল থানা-পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার তুলসীগঙ্গা নদী থেকে কাপড়ে মোড়ানো অবস্থায় মৃত দুই নবজাতককে উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার শাহপাড়া এলাকায় তুলসীগঙ্গা নদীতে কাপড়ে মোড়ানো অবস্থায় দুই নবজাতককে দেখতে পায় স্থানীয় লোকজন। পরে খবর দিলে ক্ষেতলাল থানা-পুলিশ গিয়ে মৃত দুই নবজাতককে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠায়।

এ বিষয়ে জানতে চাইলে ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ধারণা করা হচ্ছে, কেউ অবৈধভাবে গর্ভপাত ঘটিয়ে মৃত দুই নবজাতককে নদীতে ফেলে গেছে। তদন্ত করে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জয়পুরহাটে হামলার ৩১ দিন পর আহত পাম্প কর্মচারীর মৃত্যু, ময়নাতদন্ত চায় পুলিশ

জয়পুরহাটে মাদক মামলায় পলাতক আসামির যাবজ্জীবন ও ১০ বছরের কারাদণ্ড

জয়পুরহাটে মাদ্রাসাছাত্রী ধর্ষণ মামলায় প্রতিবেশীর মৃত্যুদণ্ড

দিবালোকে বাড়ির সামনে থেকে গরু চুরি, গণপিটুনির পর পুলিশে দিল উত্তেজিত জনতা

জয়পুরহাটে বাস-ট্রেন সংঘর্ষ: ২০ বছর ধরে শোক আর যন্ত্রণা নিয়ে বেঁচে আছেন ভুক্তভোগীরা

দুই দাবিতে জয়পুরহাটে শাখা ডাকঘর কর্মচারীদের ধর্মঘট ও মানববন্ধন

জয়পুরহাটে ট্রাকের ধাক্কায় নারীসহ নিহত ২

আক্কেলপুরে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে মোটরসাইকেলচালক নিহত

তালোড়া বাইগুনি খাল: খননে অনিয়ম, শ্রমিকের তালিকায় বিত্তবানেরা

১৭ বছর পর ছাত্রীনিবাসের নারী তত্ত্বাবধায়ককে হত্যার রায়, দারোয়ানের যাবজ্জীবন