হোম > সারা দেশ > জয়পুরহাট

জয়পুরহাটে ট্রাকের ধাক্কায় নারীসহ নিহত ২

জয়পুরহাট প্রতিনিধি

দুর্ঘটনাস্থলে স্থানীয় বাসিন্দারা জড়ো হন। ছবি: আজকের পত্রিকা

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় অটোরিকশায় ট্রাকের ধাক্কায় নারীসহ দুজন নিহত হয়েছেন। আহত হন আরও পাঁচজন। আজ মঙ্গলবার (৭ জুলাই) বেলা আড়াইটার দিকে উপজেলার বনখুর এলাকায় জয়পুরহাট-পাঁচবিবি সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন অটোরিকশাচালক পাঁচবিবি শহরের বাসিন্দা তৌহিদ হোসেন ও পাঁচবিবি উপজেলার বীরনগর গ্রামের এক অজ্ঞাতনামা নারী যাত্রী। আহত ব্যক্তিদের মধ্যে আছেন বীরনগর গ্রামের শেফালী, বাসন্তী ও কেশোমনি। অন্য দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

জানা গেছে, পাঁচবিবি উপজেলার বীরনগর এলাকা থেকে যাত্রী নিয়ে জয়পুরহাটের উদ্দেশে ছেড়ে আসা একটি অটোরিকশা বনখুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনায় আহত পাঁচজনকে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকেরা জানান, আহত ব্যক্তিদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। একজনের একটি পা বিচ্ছিন্ন হয়ে গেছে।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি জয়পুরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। আহত ব্যক্তিদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় লোকজন দুর্ঘটনায় জড়িত ট্রাকটি আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন। প্রাথমিকভাবে ট্রাকের অতিরিক্ত গতির কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

আক্কেলপুরে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে মোটরসাইকেলচালক নিহত

তালোড়া বাইগুনি খাল: খননে অনিয়ম, শ্রমিকের তালিকায় বিত্তবানেরা

১৭ বছর পর ছাত্রীনিবাসের নারী তত্ত্বাবধায়ককে হত্যার রায়, দারোয়ানের যাবজ্জীবন

জয়পুরহাটে শিশু ধর্ষণ মামলায় সেনাসদস্য রনির যাবজ্জীবন কারাদণ্ড

‘চুলায়ও পানি, রান্না করতে পারিনি’—এক বৃষ্টিতেই কালাই পৌর শহরের ৩০ পরিবার পানিবন্দী

প্রধান শিক্ষককে লাঞ্ছনা: নিজেকে নির্দোষ দাবি করে বিএনপি নেতার পাল্টা সংবাদ সম্মেলন

ক্ষেতলালে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৮

প্রধান শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

কালাইয়ে আলু সংরক্ষণ ভাড়া কেজিপ্রতি ৫ টাকা নির্ধারণের দাবি চাষি ও ব্যবসায়ীদের

আক্কেলপুরে বিএনপি নেতার ‘মাদক সেবনের’ ভিডিও ভাইরাল