হোম > সারা দেশ > জয়পুরহাট

ক্ষেতলালে মৎস্যচাষি ও সেচপাম্পের মালিকের জরিমানা

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি 

জয়পুরহাটের ক্ষেতলালে পচা ডিম, মরা মুরগিসহ বিভিন্ন অখাদ্য ব্যবহার করার অপরাধে আবু ছালেহ নামের এক মৎস্যচাষিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া উপজেলা সেচ কমিটির নির্ধারিত সেচ চার্জ বাবদ কৃষকদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়ের অপরাধে আরও দুই সেচপাম্পের মালিকের কাছ থেকে ৫ হাজার টাকা করে জরিমানা আদায় করা হয়েছে।

আজ সোমবার উপজেলার মামুদপুর ইউনিয়নের খান্দার পুকুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ আল জিনাত।

অন্যদিকে ক্ষেতলাল পৌর এলাকার ধনকুড়াইল মহল্লার সেচপাম্পের মালিক আব্দুল আউয়াল তালুকদার এবং উপজেলার আলমপুর ইউনিয়নের সুহলী গ্রামের সেচপাম্পের মালিক লুৎফর রহমানের কাছ থেকে পৃথকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫ হাজার টাকা করে জরিমানা আদায় করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্প্রসারণ অফিসার আরসাদুল ইসলাম, উপজেলা সেচ কমিটির সদস্যসচিব বিএমডিএর ক্ষেতলাল জোনের সহকারী প্রকৌশলী মুনছুর আলী সরদার, ক্ষেতলাল থানার ওসি এস এম কামাল হোসাইন, জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতির ক্ষেতলাল সাবজোন ইনচার্জ নাজির হোসাইন প্রমুখ।

স্বামীর সঙ্গে ঝগড়ার পর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জয়পুরহাটে ধান কাটা নিয়ে তর্কের জেরে দিনমজুরকে হত্যা

সড়কে খড়ের কারণে মোটরসাইকেল দুর্ঘটনা, দুলাভাই-শ্যালকের মৃত্যু

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে ‘অশালীন নৃত্য-গান’, বিএনপির ২ নেতা বহিষ্কার

জয়পুরহাট-মোকামতলা সড়কে নিম্নমানের কাজ

গরুতে গতি জীবনের চাকায়

জয়পুরহাটে কুরিয়ার সার্ভিসের গোডাউনে বিজিবির অভিযান, ৫৬ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ

পরিবারের স্বপ্ন পূরণ করা হলো না দক্ষিণ কোরিয়ায় নিহত হাসিবুরের

জয়পুরহাটে জুলাই আন্দোলন ও হত্যা মামলায় ৭ আ.লীগ নেতার আত্মসমর্পণ

পাঁচবিবিতে পূর্বশত্রুতার জেরে কৃষককে কুপিয়ে জখম