হোম > সারা দেশ > ঝিনাইদহ

হত্যা মামলায় ঝিনাইদহ জেলা আ.লীগের সাধারণ সম্পাদকসহ ২ জন রিমান্ডে

ঝিনাইদহ প্রতিনিধি 

সাইদুল করিম মিন্টু ও কাজী কামাল আহমেদ বাবু। ছবি: সংগৃহীত

ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে পৃথক দুটি হত্যা মামলায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ বাবুকে একটি হত্যা মামলায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

আজ মঙ্গলবার সকালে ঝিনাইদহ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সদর আমলি আদালতের বিচারক রোমানা আফরোজ এ আবেদন মঞ্জুর করেন।

জানা গেছে, ২০১৩ সালের ফেব্রুয়ারি মাসের ১৯ তারিখে কোরআন অবমাননার প্রতিবাদ ও ইসলামবিদ্বেষী বাগাদের ঔদ্ধত্যপূর্ণ লেখনীর প্রতিবাদে ঝিনাইদহ শহরে মিছিল করে ওলামা মাশায়েখরা। সে সময় তাদের সঙ্গে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। তাতে শহরের হাটের রাস্তায় জামায়াত নেতা আব্দুস সালাম নিহত হয়। এ ঘটনায় গত ২৬ আগস্ট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলামসহ ৭০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ২০০ জনের নামে সদর থানায় মামলা করা হয়।

এদিকে এজাহারসূত্রে জানা গেছে, পরিকল্পিতভাবে ২০১৫ সালের ২৯ জুন জেলা শহরের গুলশানপাড়া এলাকায় তরিকুল ইসলাম নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। সেই ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে পুলিশের পক্ষ থেকে হত্যা মামলা করা হয়।

ঝিনাইদহ আদালত পরিদর্শক আব্দুর রহিম মোল্লা বলেন, আব্দুস সালাম হত্যা মামলায় সিআইডির পক্ষ থেকে সাইদুল করিম মিন্টুকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হয়। আদালত হেফাজতে রেখে তাঁদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। অন্যদিকে তরিকুল ইসলাম হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সাইদুল করিম মিন্টু ও কাজী কামাল আহমেদ বাবুকে রিমান্ডের আবেদন করে সদর থানা-পুলিশ। সেই পরিপ্রেক্ষিতে আদালত তাঁদের দুজনকে পুলিশ হেফাজতে রেখে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু এবং ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবু ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যা মামলায় আগে থেকেই গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন।

পরকীয়ার অপবাদে বাড়িতে ঢুকে নারীকে মারধর, চুল কেটে শরীরে মরিচের গুঁড়া

ঝিনাইদহে শ্বশুরের কুড়ালের আঘাতে জামাই নিহত

‘জেলা প্রশাসক এখন জেলা বিএনপির উপদেষ্টা’

ঝিনাইদহে শিশুকে ধর্ষণের অভিযোগ ও ঘটনা ধামাচাপার চেষ্টায় গ্রেপ্তার ৪

বাড়ির পাশে খেলছিল ভাই-বোন, পড়ে ডোবায় মিলল লাশ

ঝিনাইদহে সাবেক পুলিশ সদস্যসহ ২ জনকে কুপিয়ে জখম

২৮ হাজার পিস ইয়াবা ও প্রায় ২০ লাখ টাকা উদ্ধার, গ্রেপ্তার ১

কেসি কলেজে রাজনৈতিক কর্মসূচিতে নিষেধাজ্ঞা: গেটের বাইরে শিবিরের প্রতীকী নবীনবরণ

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা, সন্দেহভাজন আটক

ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা, তদন্তে পুলিশ