হোম > সারা দেশ > ঝিনাইদহ

সেই গাড়ি ফিরে পেতে চান সাবেক এমপি আনারের মেয়ে

কুষ্টিয়া প্রতিনিধি

আনোয়ারুল আজিম আনার ও তার মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। ছবি: সংগৃহীত

কুষ্টিয়া শহরের শাফিনা টাওয়ারে পাওয়া বিলাসবহুল গাড়িটি ভারতের কলকাতায় খুন হওয়া ঝিনাইদহের সাবেক এমপি আনোয়ারুল আজিম আনারের। আজ মঙ্গলবার বেলা ১১টা ৫০ মিনিটে বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। তিনি তাঁর বাবার গাড়িটি ফিরে পাওয়ার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা চেয়েছেন।

গত বছরের মে মাসে ভারতে গিয়ে নিখোঁজ হন ঝিনাইদহ-৪ আসনের তৎকালীন সংসদ সদস্য আনার। পরে তাঁকে হত্যা করা হয়েছে বলে জানা গেছে।

কুষ্টিয়ার পুলিশ লাইনের সামনে শাফিনা টাওয়ারের গ্যারেজে পাওয়া টয়োটা ল্যান্ড ক্রুজার প্রাডো ব্র্যান্ডের কালো রঙের একটি গাড়ির মালিকের সন্ধানে নামে পুলিশ। গতকাল সোমবার রাতে যাচাইবাছাই করে পুলিশ জানতে পারে, গাড়িটির মালিক ছিলেন কলকাতায় হত্যার শিকার এমপি আনার।

এ ব্যাপারে মোবাইল ফোনে আজকের পত্রিকাকে মুমতারিন ফেরদৌস ডরিন বলেন, ‘গাড়িটি আমাদের। আমরা গাড়িটি কারও কাছে বিক্রি করিনি। তবে গাড়িটি ওইখানে কেন, সেটাও জানি না।’ তিনি বলেন, ‘আমার বাবা যেভাবে নৃশংসভাবে খুন হয়েছেন, তাতে আমাদের গাড়ির কথা মনেই ছিল না। ৫ আগস্টের ঘটনার পর আমরা আরও ক্ষতিগ্রস্ত হয়েছি। তবে গাড়িটা আমরা নিজেদের মধ্যে খোঁজাখুঁজি করছিলাম। নিজেদের মতো করেই এ নিয়ে খোঁজ নিচ্ছিলাম।’ ডরিন আরও বলেন, ‘আমার বাবার ডেথ সার্টিফিকেট ও ডিএনএ টেস্টের রেজাল্ট এখনো পাইনি। কিছুদিন আগেও ভারত থেকে ঘুরে এলাম। বাবার জানাজাটা পর্যন্ত হয়নি। এমন পরিস্থিতিতে আমরা মানসিকভাবে ভেঙে পড়েছি। যেহেতু বাবার হঠাৎ করেই এমন দুর্ঘটনা হলো, তারপর থেকে আমাদের মাথায় গাড়ির বিষয়টি ছিলই না।’ গাড়ি পাওয়ার ব্যাপারে ডরিন আরও বলেন, ‘এ বিষয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কেউ আমাদের সঙ্গে যোগাযোগ করেননি। তবে আমাদের গাড়িটি বুঝিয়ে দিতে তাঁদের সহায়তা নেব।’

ঝিনাইদহে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় ৫ কর্মদিবসে রায়, আবু তাহেরের মৃত্যুদণ্ড

ঝিনাইদহে আ.লীগ-বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৯

ঝিনাইদহ শহরে মেডিকেল কলেজ স্থাপন ইস্যুতে আইনমন্ত্রীর ‘না’, প্রতিবাদে মানববন্ধন

ফসলের খেতেই কীটনাশকের প্রচারে নেমেছে কোম্পানি

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, রিকশাচালককে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

বিএনপির প্রভাব খাটিয়ে সরকারি রাস্তার ইট তুলে মাটি কেটে জায়গা দখলের চেষ্টা

ঝিনাইদহে ভাতিজার ঘুষিতে চাচার মৃত্যু

ঝিনাইদহের এসপি মাহফুজ আফজালকে প্রত্যাহার

ঝিনাইদহে শিশুকে শ্লীলতাহানির চেষ্টা, গণপিটুনিতে একজনের মৃত্যু

শৈলকুপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৬০, অন্তত ১৫ বাড়িঘর ভাঙচুর