হোম > সারা দেশ > ঝিনাইদহ

শিল্পকর্মগুলো এখন শুধুই স্মৃতি

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি 

নিজের শিল্পকর্মের সঙ্গে কাজী মনিরুল ইসলাম ঝিনু। ছবি: আজকের পত্রিকা

ঝিনাইদহের কোটচাঁদপুরের স্বশিক্ষিত শিল্পী কাজী মনিরুল ইসলাম ঝিনু ৬ বছর ধরে কাঠখোদাই করে গড়ে তুলেছিলেন নানা শিল্পকর্ম। যার মধ্যে ছিল হাঁস, পাখি, নৌকা, মুক্তিযোদ্ধা, বায়োস্কোপ ইত্যাদি। এ কাজগুলো এখন শুধুই স্মৃতি হয়ে গেছে। গত মঙ্গলবার গভীর রাতে পৌরসভার খোন্দকারপাড়ায় শিল্পীর বাড়িতে আগুন লেগে পুড়ে কয়লা হয়ে গেছে শিল্পকর্মগুলো।

কোটচাঁদপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) কুতুবউদ্দিন বলেন, ‘মঙ্গলবার রাত ১২টা ৫০ মিনিটের দিকে আগুন লাগার খবর আসে। আমরা ওখানে পৌঁছাই ১২টা ৫৬ মিনিটে। এরপর দুটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। গভীর রাত হওয়ায় আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা বোঝা যায়নি। ভুক্তভোগী আবেদন করলে তদন্তের পর বিস্তারিত বলা যাবে।’

ব্যবসায়ী মনিরুল করোনা মহামারির সময় অবসরে গিয়ে শিল্পচর্চা শুরু করেন। সংশ্লিষ্ট বিষয়ে কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও ২০১৯ সাল থেকে কাঠের মধ্যে নানা জিনিস ফুটিয়ে তুলতে থাকেন তিনি। কাজটি করেছিলেন বাড়ির একটি টিনের ঘরে। এসব কাজ স্থানীয় মানুষের মনে জায়গা করে নিয়েছিল।

শিল্পী মনিরুল বলেন, ‘মঙ্গলবার আমি ঢাকায় ছিলাম। ওই দিন রাতে ঘটনাটি ঘটে। তবে কীভাবে ঘটেছে, সেটা তো বলা সম্ভব হচ্ছে না। আমি বৃহস্পতিবার (গতকাল) সকালে জিডি করতে থানায় গিয়েছিলাম। ওসি সাহেব বাইরে থাকায় করা হয়নি। পরে গিয়ে জিডি করব।’

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উছেন মে বলেন, ‘ঘটনাটি শোনার পর তাঁকে ডেকেছিলাম। তাঁকে থানায় অভিযোগ করতে বলেছি। আর সমাজসেবা অধিদপ্তর ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে লিখিতভাবে বিষয়টি জানানো হবে।’

খেতে কাজ করার সময় বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু

জিয়ার নাম না বলায় বিএনপির স্বাধীনতার অনুষ্ঠান বর্জন, ইউএনও বদলি

ঝিনাইদহে কৃষক দল নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ

ঝিনাইদহে ফিলিং স্টেশনগুলোয় ক্রেতাদের লম্বা লাইন, চাপ সামলাতে কাজ করছে পুলিশ

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ: ঝিনাইদহের একই পরিবারের ৩ জনসহ নিহত ৪

কোটচাঁদপুরে ভাতার টাকা না পেয়ে ঈদ আনন্দ মলিন ১৩ হাজার ৫৫৫ পরিবারের

ঝিনাইদহে শ্বশুরবাড়িতে যুবকের ‘আত্মহত্যা’

ট্রেনের ধাক্কায় উল্টে গেল ‘লাটাহাম্বা’, চালক নিহত

ঝিনাইদহে নিহত কর্মীর লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, জামায়াতের দাবি স্ট্রোকে মৃত্যু

ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে আহত বিএনপি কর্মীর মৃত্যু