হোম > সারা দেশ > ঝিনাইদহ

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক সভা

অনলাইন ডেস্ক

ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়নে কালুহাটি কমিউনিটি ক্লিনিকে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা। ছবি: সংগৃহীত

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ উপলক্ষে ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়নে কালুহাটি কমিউনিটি ক্লিনিকে আজ এক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে গর্ভবতী মা, প্রসূতি মা, শিশুদের অভিভাবক ও কমিউনিটি ক্লিনিকের বিভিন্ন সেবাগ্রহীতা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কালুহাটি কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার মো. মাজেদুল হক। তিনি বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের এবারের প্রতিপাদ্যের আলোকে নবজাতকের সুস্থতা বৃদ্ধি ও বিকাশে মায়ের দুধের অপরিসীম গুরুত্ব তুলে ধরেন।

মাজেদুল হক জানান, জন্মের প্রথম এক ঘণ্টার মধ্যে শিশুকে মায়ের শালদুধ (কলোস্ট্রাম) পান করানো, জন্ম থেকে প্রথম ছয় মাস পর্যন্ত শুধু মায়ের দুধ খাওয়ানো এবং ছয় মাস পর বয়স উপযোগী পরিপূরক খাবারের পাশাপাশি দুই বছর বা তারও বেশি সময় পর্যন্ত মাতৃদুগ্ধ পান করানো শিশুর সুস্থতা নিশ্চিত করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও জানান, মাতৃদুগ্ধ শিশুকে অপুষ্টি, ডায়রিয়া, নিউমোনিয়াসহ বিভিন্ন সংক্রামক রোগ থেকে সুরক্ষা দেয় এবং মায়ের স্বাস্থ্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

জুলাই সনদের আলোকেই আইন সংস্কারের প্রস্তাব বাস্তবায়ন করা হবে: আইনমন্ত্রী

ট্রেন রেখে উধাও চালক, ফিরলেন এক ঘণ্টা পর

শৈলকুপায় রাইসকুকারে ভাত রান্নার সময় বিদ্যুতায়িত হয়ে গৃহবধূর মৃত্যু

এনসিপি নতুন বন্দোবস্তের নামে ভণ্ডবস্তের রাজনীতি শুরু করেছে: রাশেদ খাঁন

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য আগের স্থানেই পুনঃপ্রতিষ্ঠার দাবি গণতান্ত্রিক যুক্তফ্রন্টের

বাইসাইকেল নিয়ে বের হয়েছিলেন বৃদ্ধ, কয়েক ঘণ্টা পর খালে মিলল মরদেহ

মহেশপুর সীমান্তে বিএসএফের ৬ জনকে পুশ ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

নতুন স্থানে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য স্থাপনে কমিটি, আগের স্থানেই পুনর্নির্মাণ চায় পরিবার

মহেশপুর পৌরসভা: সড়ক-নালা সংস্কারকাজে ধীরগতি, বাড়ছে দুর্ভোগ

বিরোধিতার মুখে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য ভাঙা স্থগিত, চূড়ান্ত সিদ্ধান্ত বুধবার