হোম > সারা দেশ > ঝিনাইদহ

পরিত্যক্ত পুকুরে ভাসছিল কিশোরীর মরদেহ

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি 

পরিচয় নিশ্চিত হওয়ার পর মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ছবি: আজকের পত্রিকা

ঝিনাইদহের কোটচাঁদপুরে একটি ভাটার পুকুর থেকে নাসিমা খাতুন (১৩) নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

নাসিমা খাতুন উপজেলার সাবদারপুর গ্রামের মৃত নাজমুল ইসলামের মেয়ে। স্থানীয়ভাবে তার পরিচয় নিশ্চিত হওয়ার পর মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

নিহতের মা নাজমা খাতুন জানান, গতকাল বুধবার সকাল ৯টার দিকে নাসিমা বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান মেলেনি। পরে বৃহস্পতিবার সকালে পুকুরে মরদেহ পাওয়ার খবর পান তাঁরা।

তিনি আরও জানান, জন্মের পর থেকে নাসিমা তাঁর নানার বাড়ি কোটচাঁদপুরের সলেমানপুর থাকত। এরপর তার মা বিয়ে করার পর, তাদের সঙ্গে যশোরের নওয়াপাড়ায় থাকত কিছু ধরে।

স্থানীয়দের বরাতে জানা যায়, গতকাল মায়ের কাছে ফোন চাইলে না পেয়ে সে বাড়ি থেকে বের হয়ে যায়।

কোটচাঁদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সায়েম ইউসুফ বলেন, সকালে পুকুরে মরদেহ ভাসমান অবস্থায় পাওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে। শুরুতে পরিচয় শনাক্ত না হওয়ায় পিবিআইকে জানানো হয়। পরে পরিচয় নিশ্চিত হওয়া যায়। তিনি বলেন, ঘটনাটি তদন্তাধীন, তাই এ বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না।

বিরোধিতার মুখে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য ভাঙা স্থগিত, চূড়ান্ত সিদ্ধান্ত বুধবার

ভাস্কর্য ভেঙে ফেলা ‘বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানকে’ অসম্মান প্রদর্শনের শামিল, দাবি পরিবারের

ঝিনাইদহে ট্রেনের নিচে ঝাঁপ, যুবকের দুই পা বিচ্ছিন্ন

কালীগঞ্জে গরু চুরি থামছেই না, আতঙ্কে খামারিরা

বিএনপির ওয়ার্ড সভাপতির বাড়িতে মিলল প্রণোদনার সার-বীজ, ধরিয়ে দিলেন সেক্রেটারি

ঝিনাইদহের কালীগঞ্জে কুকুরের কামড়ে ৬ জন জখম, হাসপাতালে চিকিৎসা

রাতে পুলিশ ফাঁড়ি থেকে পালালেন হাতকড়া পরা আসামি, সকালে ফের গ্রেপ্তার

ঝিনাইদহে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় ৫ কর্মদিবসে রায়, আবু তাহেরের মৃত্যুদণ্ড

ঝিনাইদহে আ.লীগ-বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৯

ঝিনাইদহ শহরে মেডিকেল কলেজ স্থাপন ইস্যুতে আইনমন্ত্রীর ‘না’, প্রতিবাদে মানববন্ধন