হোম > সারা দেশ > ঝালকাঠি

ঝালকাঠিতে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ, পুকুর থেকে মরদেহ উদ্ধার

ঝালকাঠি প্রতিনিধি  

প্রতীকী ছবি

ঝালকাঠির নলছিটিতে আমিনুল ইসলাম বাবু (২৭) নামের এক যুবককে কুপিয়ে হত্যার পর মরদেহ পুকুরে ফেলে রাখার অভিযোগ পাওয়া গেছে।

আজ রোববার (২৪ মে) দুপুরে উপজেলার নাচনমহল ইউনিয়নের কুড়ালিয়া এলাকার একটি পুকুর থেকে তাঁর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত আমিনুল ইসলাম বাবু উপজেলার নাচনমহল ইউনিয়নের আলমগীর হোসেন তালুকদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শনিবার (২৩ মে) রাত ৯টার দিকে আমিনুল বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। আজ বেলা ২টার দিকে স্থানীয় বাসিন্দারা নাচনমহল ইউনিয়নের কুড়ালিয়া গ্রামের কৃষ্ণকান্ত রায়ের বাড়ির পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে নলছিটি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধারকালে মরদেহের মাথা, পেটসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত ও কোপের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাঁকে কুপিয়ে হত্যা করার পর মরদেহ পুকুরে ফেলে রেখে যায়।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম আজকের পত্রিকাকে বলেন, মরদেহের শরীরের বিভিন্ন স্থানে একাধিক কোপের চিহ্ন রয়েছে। প্রাথমিক সুরতহাল প্রতিবেদনে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ঝালকাঠিতে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক ব্যক্তি নিহত

কলেজের অধ্যক্ষের ঘুষিতে ভাঙল কম্পিউটার অপারেটরের দাঁত

ঝালকাঠিতে লাশবাহী খাটিয়ায় পিকআপের ধাক্কায় আহত ৫, গাড়িতে আগুন

মিথ্যা যৌন হয়রানির অভিযোগে কারাগারে পুত্রবধূ, জামিন পেলেন শ্বশুর

পুত্রবধূকে যৌন হয়রানির অভিযোগে শ্বশুর গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে ঝালকাঠিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

ওসমান হাদি হত্যার বিচার না হওয়া মানে জুলাইয়ের পরাজয়: মাসুমা হাদি

ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা পেলেন ৪ শতাধিক ব্যক্তি

ঝালকাঠির আলোচিত ‘জর্দা শামীম’ ও তাঁর ভাই রংপুরে গ্রেপ্তার

ঝালকাঠিতে আমুর বাসভবনের গেট কেটে ঘরে ভাঙচুর