হোম > সারা দেশ > ঝালকাঠি

হাদীর ওপর হামলার প্রতিবাদে ঝালকাঠিতে মহাসড়ক ব্লকেড

ঝালকাঠি প্রতিনিধি  

হাদীর ওপর হামলার প্রতিবাদে ঝালকাঠিতে মহাসড়ক ব্লকেড। ছবি: আজকের পত্রিকা

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদীর ওপর হামলার প্রতিবাদে ঝালকাঠিতে মহাসড়ক ব্লকেড করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন সংগঠনের নেতা কর্মীরা।

আজ শুক্রবার বরিশাল-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের কলেজ মোড়ে টায়ার জ্বালিয়ে ও ব্যারিকেড দিয়ে এ অবরোধ সৃষ্টি করেন তাঁরা। এতে মহাসড়কের দুই পাশে তীব্র যানজট সৃষ্টি হয় এবং ভোগান্তিতে পড়েন পথচারীরা।

হাদীর ওপর হামলার প্রতিবাদে ঝালকাঠিতে মহাসড়ক ব্লকেড। ছবি: আজকের পত্রিকা

এ সময় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঝালকাঠি জেলা আহ্বায়ক মাইনুল ইসলাম মান্না, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আল তৌফিক লিখন, সদস্যসচিব রাইয়ান বিন কামাল, গণঅধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম সাগর প্রমুখ উপস্থিত ছিলেন।

তাঁরা বলেন, শরীফ ওসমান বিন হাদীর ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে ২৪ ঘণ্টার মধ্যে বিচারের আওতায় আনতে হবে। না হলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।

উল্লেখ্য, শরীফ ওসমান বিন হাদী ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার খাসমহল এলাকার বাসিন্দা।

ছেলেকে হত্যার দায় স্বীকার করলেন বাবা

ঝালকাঠিতে যুবককে কুপিয়ে হত্যা, বাবা আটক

কাঠালিয়ায় জামায়াত সমর্থকদের বাড়ি ও ব্যবসায় হামলা-ভাঙচুর

ঝালকাঠিতে ইউনিয়ন বিএনপি নেতাকে শোকজ

ঝালকাঠির দুটি আসনেই এগিয়ে বিএনপি প্রার্থীরা

ঝালকাঠিতে জাল ভোটের চেষ্টা: নারীর দুই বছর কারাদণ্ড ও জরিমানা

ঝালকাঠিতে ব্যালটের ছবি তোলায় ভোটারকে জরিমানা

ঝালকাঠিতে জামায়াতের নির্বাচনী কার্যালয় ও সমর্থকদের দোকানে অগ্নিসংযোগ

দাঁড়িপাল্লার পক্ষে প্রচার করায় সাইবার বুলিংয়ের শিকার হচ্ছি: ডা. মিতু

সরকার গঠন করতে পারলে হাদি হত্যার বিচার বাংলার মাটিতেই করব: শফিকুর রহমান