হোম > সারা দেশ > যশোর

প্রতারণা ও লাইসেন্সবিহীন কার্যক্রমে যশোরে দুই ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

­যশোর প্রতিনিধি

প্রতারণা, দালাল চক্রের দৌরাত্ম্য এবং লাইসেন্সবিহীন কার্যক্রম পরিচালনার অভিযোগে ডিএনএ ও পেয়ারলেস ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করেন ভ্রাম্যমাণ আদালত। ছবি: আজকের পত্রিকা

দীর্ঘদিন ধরে প্রতারণা, দালাল চক্রের দৌরাত্ম্য, রোগীদের হয়রানি এবং লাইসেন্সবিহীন কার্যক্রম পরিচালনার অভিযোগে যশোরের ডিএনএ ডায়াগনস্টিক সেন্টার ও পেয়ারলেস ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট গুঞ্জন বিশ্বাসের নেতৃত্বে অভিযান পরিচালনা করে প্রতিষ্ঠান দুটি বন্ধ করে দেওয়া হয়। অভিযানে জেলা স্বাস্থ্য বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযান-সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে নানা অনিয়ম, রোগীদের সঙ্গে প্রতারণা, অতিরিক্ত অর্থ আদায় এবং দালালের মাধ্যমে রোগী-বাণিজ্যের অভিযোগ জমা পড়ছিল। বারবার অভিযোগ ওঠার পর প্রশাসন মাঠে নামে। অভিযানে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় তাৎক্ষণিকভাবে দুই প্রতিষ্ঠান সিলগালা করা হয়।

প্রতারণা, দালাল চক্রের দৌরাত্ম্য এবং লাইসেন্সবিহীন কার্যক্রম পরিচালনার অভিযোগে ডিএনএ ও পেয়ারলেস ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করেন ভ্রাম্যমাণ আদালত। ছবি: আজকের পত্রিকা

সিভিল সার্জন সূত্রে জানা যায়, ডিএনএ ডায়াগনস্টিক সেন্টার দীর্ঘদিন ধরে দালাল চক্র ব্যবহার করে সাধারণ রোগীদের ফাঁদে ফেলছিল। বিভিন্ন পরীক্ষার নামে অতিরিক্ত টাকা আদায়, বিভ্রান্তিকর রিপোর্ট প্রদান এবং রোগীদের সঙ্গে প্রতারণার একাধিক অভিযোগ পাওয়া গেছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। আর পেয়ারলেস ডায়াগনস্টিক সেন্টার কোনো বৈধ লাইসেন্স ছাড়া কার্যক্রম পরিচালনা করছিল। স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদন ছাড়া প্রতিষ্ঠানটি চালু থাকায় সেটিও বন্ধ করে সিলগালা করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট গুঞ্জন বিশ্বাস বলেন, ‘স্বাস্থ্যসেবার নামে প্রতারণা, দালালনির্ভর ব্যবসা এবং অবৈধ কার্যক্রম কোনোভাবেই বরদাশত করা হবে না। সাধারণ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেললে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সেই সঙ্গে স্বাস্থ্য খাতে অনিয়ম ও ভুয়া ডায়াগনস্টিক বাণিজ্যের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে।’

ব্রাজিলের খেলার সময় লোডশেডিং, বিদ্যুৎ উপকেন্দ্রে হামলা

যশোরে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে স্কুলশিক্ষক নিহত

যশোরে ২ কোটি টাকার সোনার বারসহ যুবক আটক

বেনাপোল বন্দরে কাগজপত্রবিহীন পণ্যবাহী ভারতীয় ট্রাক জব্দ

শার্শা সীমান্তে বজ্রপাতে বিজিবি সদস্য আহত

যশোরে ‘চশমা সাইদ’কে গলা কেটে হত্যা

চাবি হস্তান্তরের দেড় বছরেও বরাদ্দ হয়নি আশ্রয়ণের ৩৬ ঘর

কেশবপুরে পুলিশের ওপর হামলার ঘটনায় থানায় মামলা

যশোরে ৭ কোটি টাকার স্বর্ণসহ দুই পাচারকারী আটক

যশোরের মনিরামপুর: পড়ে আছে আশ্রয়ণের ঘর, পাননি ভূমিহীনেরা