হোম > সারা দেশ > যশোর

স্ত্রীকে নিয়ে বাড়ি ফেরা হলোনা হাফিজুরের

চৌগাছা প্রতিনিধি

যশোরের চৌগাছায় মোটরসাইকেলযোগে স্ত্রীকে নিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় হাফিজুর রহমান ওরফে হাবিব (৪২) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় হাফিজুর রহমানের স্ত্রী আহত হয়ে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি রয়েছেন।

গতকাল সোমবার রাত সাড়ে ৮ টার দিকে চৌগাছা-ঝিকরগাছা সড়কের পাশাপোল ইউনিয়নের খলশি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। হাফিজুর রহমান ঝিকরগাছা উপজেলার গঙ্গানন্দপুর ইউনিয়নের শ্রীচন্দ্রপুর গ্রামের আমির হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, হাফিজুর রহমান মোটরসাইকেলে স্ত্রীসহ এক আত্মীয় বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। খলশি বাজারের নিকটে পৌঁছালে রাস্তায় রাখা (উন্নয়নকাজে ব্যবহৃত) একটি রোলারের সঙ্গে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক হাফিজুর রহমান হাবিবকে মৃত ঘোষণা করেন এবং তার স্ত্রীকে ভর্তি রাখেন। এ রিপোর্ট লেখার সময় রাত সাড়ে ১০টায় লাশটি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে রাখা ছিল।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সবুজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এ ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

যশোরে ট্রেনের ধাক্কায় দ্বিখণ্ডিত কাভার্ড ভ্যান, চালক নিহত

অভয়নগরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ১

মাকে হত্যার দুই মাস পর তাঁর কবরের পাশেই শায়িত ঘাতক ছেলে

প্রেমিকার সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় দম্পতিকে হত্যা

মাকে গলা কেটে হত্যা, কারা হেফাজতে হৃদ্‌রোগে সেই শিক্ষকের মৃত্যু

জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন, ২ পুলিশ সদস্য প্রত্যাহার

যশোরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪১ নেতা-কর্মী গ্রেপ্তার

কেশবপুরে সেচপাম্পের হাউসে পাওয়া দুই মরদেহ স্বামী-স্ত্রীর

ক্রসফায়ার শুরু হলে দলের একটা লোককেও খুঁজে পাবেন না: বিএনপিকে হাসনাত আবদুল্লাহ

যশোরে অস্ট্রেলীয় নাগরিকের ব্যাগ ছিনতাইচেষ্টার অভিযোগে যুবক আটক