হোম > সারা দেশ > যশোর

যশোরে করোনায় দুজনের মৃত্যু, কিট না থাকায় কোভিড পরীক্ষা বন্ধ

­যশোর প্রতিনিধি

প্রতীকী ছবি

যশোরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। তাঁরা হলেন বাঘারপাড়া উপজেলার জহুরপুর গ্রামের শেখ আমির হোসেন (৬৮) ও মনিরামপুর উপজেলার মাহমুদকাঠি গ্রামের ইউসুফ হোসেন (৪২)। এ নিয়ে গত পাঁচ দিনে যশোরে তিনজন রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে দুজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আরও তিনজন সন্দেহভাজন হিসেবে চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার (১৮ জুন) ভোরে আমির হোসেন এবং রাত ১২টার দিকে ইউসুফ হোসেন মারা যান। মৃত্যুর মাত্র দুই ঘণ্টা আগে ইউসুফের করোনা শনাক্ত হয়। তাঁরা দুজনই যশোর জেনারেল হাসপাতালে সাধারণ রোগী হিসেবে চিকিৎসাধীন ছিলেন। অবস্থার অবনতি হলে তাঁদের আইসিইউতে রাখা হয়েছিল।

জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়েত জানান, আইসিইউর দায়িত্বে থাকা ডাক্তার তাঁকে ফোনের মাধ্যমে করোনা পজিটিভে এক রোগীর মৃত্যুর তথ্য জানিয়েছেন। এর আগে বুধবার ভোরে যশোর জেনারেল হাসপাতালে শেখ আমির হোসেন পারুল (৬৮) নামে একজন মারা যান। তিনিও করোনায় আক্রান্ত ছিলেন।

কিটের অভাবে কোভিড পরীক্ষা বন্ধ:

এদিকে কিটের অভাবে যশোরে কোভিড পরীক্ষা বন্ধ থাকায় বেসরকারি ক্লিনিকের র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টই এখন একমাত্র ভরসা। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ জানিয়েছেন, করোনা পরীক্ষার জন্য বিশ্ববিদ্যালয়ের আরটিপিসিআর ল্যাব নতুনভাবে প্রস্তুত করা হয়েছে। স্বাস্থ্য বিভাগকে কিট সরবরাহের জন্য বলা হয়েছে। সেটা পাওয়া গেলে তারা ল্যাবে কোভিড পরীক্ষা শুরু করতে পারবেন।

যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হোসাইন সাফায়েত বলেন, করোনা পরীক্ষার কিছু কিট রয়েছে, কিন্তু সেগুলো মেয়াদোত্তীর্ণ। কিটের বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরে চাহিদাপত্র পাঠানো হয়েছে। দুই-এক দিনের মধ্যে ২ হাজার কিট হাতে পাওয়া যেতে পারে।

অন্তর্বর্তী সরকারের ১১৭টি অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী

নামাজ পড়াতে যাচ্ছিলেন ইমাম, পিটিয়ে মোটরসাইকেল ছিনিয়ে নিল দুর্বৃত্তরা

উৎপাদনমুখী দেশ গড়ার পরিবর্তে কার্ডের নামে বেকারত্বে উৎসাহ দিচ্ছে সরকার: হাসনাত

ভৈরব নদে জোয়ারের পানিতে ভেসে এল অজ্ঞাতনামা যুবকের মরদেহ

যশোরে ৮ মামলার আসামিকে কুপিয়ে হত্যা, আটক ১

মনিরামপুরে নিখোঁজ ভ্যানচালকের লাশ ভাসছিল বাঁওড়ে

যশোরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ, প্রাইভেট কারচালক গ্রেপ্তার

মাদকের বিরুদ্ধে কোনো ছাড় নয়, পুলিশও ছাড় পাবে না: খুলনার ডিআইজি

বেনাপোল কাস্টমসে রাজস্ব ঘাটতি ৪ হাজার ৭৩১ কোটি টাকার

কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোস্তাফিজুর কারাগারে