হোম > সারা দেশ > যশোর

ধানের গুদামে মজুত জ্বালানি তেল

মনিরামপুর (যশোর) প্রতিনিধি

মনিরামপুরের খেদাপাড়া বাজারে ধানের গুদাম থেকে জব্দ করা তেলের ড্রাম নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: আজকের পত্রিকা

যশোরের মনিরামপুরে ধানের গুদাম থেকে ৭০০ লিটার জ্বালানি তেল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার (২৮ মার্চ) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন উপজেলার খেদাপাড়া বাজার থেকে এই তেল জব্দ করেন। ওই বাজারের তব্বির রহমান নামের এক ব্যবসায়ী নিজের ও পাশের ধান ব্যবসায়ী গোবিন্দ দাসের ধানের গুদামে প্লাস্টিকের চারটি ড্রামে ৭০০ লিটার তেল লুকিয়ে রেখেছিলেন।

ভ্রাম্যমাণ আদালত আসার খবর পেয়ে সটকে পড়েন তব্বির রহমান। উদ্ধার করা তেলের মধ্যে ডিজেল, পেট্রল ও অকটেন রয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন বলেন, ‘আজ দুপুরে আমরা খবর পাই খেদাপাড়া বাজারে ধানের গুদামে প্লাস্টিকের এক ড্রাম তেল মজুত করা আছে। এ খবরের ভিত্তিতে বিকেলে ঘটনাস্থলে গেলে তেলের মূল মালিক তব্বিরকে পাওয়া যায়নি। পরে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে তব্বিরের গুদাম থেকে তিন ড্রাম জ্বালানি তেল জব্দ করা হয়েছে।’

এসি ল্যান্ড আরও বলেন, এই তেল মনিরামপুর বাজারে ফিলিং স্টেশনে বিক্রি করে টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে।   

স্থানীয় যুবক আব্দুল্লাহ আল আমিন বলেন, ‘খেদাপাড়া বাজারের জ্বালানি তেল বিক্রেতা তব্বিরের সঙ্গে ওই বাজারের ধানের আড়তদার গোবিন্দর ভালো সম্পর্ক। গোবিন্দর আড়তে খালি তেলের ব্যারেল রাখতেন তব্বির। আজ সকালে গোবিন্দর আড়তে ধানের নিচ থেকে বাজারের লোকজন এক ব্যারেল অকটেন উদ্ধার করে প্রশাসনকে খবর দেয়। এরপর বিকেলে এসি ল্যান্ড এসে তব্বিরের দোকানে অভিযান চালিয়ে আরও তেল জব্দ করে। তব্বিরের তেল বিক্রির অনুমোদন নেই। আমরা তাঁর দোকানে তেলের জন্য গেলে ‘নেই’ বলে ফিরিয়ে দিতেন। পরে গোপনে ১৮০-২০০ টাকা লিটারে পেট্রল বেক্রি করতেন।’

মা-বাবা ছাড়াই ২০ শিশুকে ফেরত দিল ভারত

হত্যায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার দাবি: যশোরের নওয়াপাড়ায় চলছে সকাল-সন্ধ্যা হরতাল

নওয়াপাড়ায় সকাল-সন্ধ্যা হরতাল কাল, আনিসুর হত্যায় গ্রেপ্তার ১

নারীর টয়োটা গাড়ি আটকে রাখার অভিযোগ ভিত্তিহীন: যশোরের অতিরিক্ত পুলিশ সুপার

যশোরে সাবেক এমপি শাহীন চাকলাদারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

শার্শায় কাভার্ড ভ্যানের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

কর্মচারীদের কর্মবিরতিতে বেনাপোল বন্দরে ২ ঘণ্টা আমদানি-রপ্তানি ও পণ্য খালাস বন্ধ

ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল ট্রাক, চালক নিহত

নিখোঁজের এক মাস পর গোয়ালঘরের মাটি খুঁড়ে মিলল যুবকের লাশ

যবিপ্রবি শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ, ঘটনা অনুসন্ধানে কমিটি