হোম > সারা দেশ > যশোর

ভারতে পাচার ৫০ বাংলাদেশিকে ট্রাভেল পারমিটে ফেরত

বেনাপোল (যশোর), প্রতিনিধি

বেনাপোল চেকপোস্টে উপস্থিত পাচারের শিকার বাংলাদেশিরা। ছবি: আজকের পত্রিকা

ভারতে পাচার হওয়া ৫০ বাংলাদেশি নারী, পুরুষ ও শিশুকে ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোস্টে ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ। আজ রোববার বিকেলে ভারতের পেট্রাপোল চেকপোস্ট দিয়ে তাদের বেনাপোল চেকপোস্টে ফেরত দেওয়া হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে তাদের পোর্ট থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়।

ফেরত আসা বাংলাদেশিদের মধ্যে ৪০ জন পুরুষ ও ৬ জন নারী রয়েছেন। রাইটস যশোর ও জাস্টিস অ্যান্ড কেয়ার নামে দুটি মানবাধিকার সংস্থা তাদের গ্রহণ করেছে।

রাত সাড়ে ৮টায় শূন্যরেখায় বাংলাদেশিদের হস্তান্তর প্রক্রিয়ার সময় ভারত ও বাংলাদেশের বেনাপোল এবং হরিদাসপুর সীমান্তরক্ষী বাহিনী, বিজিবি, বিএসএফ, ইমিগ্রেশন পুলিশ এবং বেসরকারি মানবাধিকার সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বেনাপোল ইমিগ্রেশন ওসি সাইফুল ইসলাম জানান, ফেরত আসা ৫০ বাংলাদেশিকে আইনি প্রক্রিয়া শেষে পোর্ট থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। সেখান থেকে মানবাধিকার সংস্থা তাদের গ্রহণ করবে।

বেনাপোল পোর্ট থানার ওসি আশরাফ হোসেন জানান, ইমিগ্রেশন ও পোর্ট থানা পুলিশের আইনি প্রক্রিয়া শেষে ফেরত আসা নারীদের আইনি সহায়তা ও পরবর্তী পুনর্বাসনের জন্য মানবাধিকার সংস্থা ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’ ও রাইটস যশোরের জিম্মায় হস্তান্তর করা হয়েছে। সংস্থাগুলো তাদের পরিবারের কাছে পৌঁছে দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক জানান, পরিবারে অভাব-অনটনের সুযোগ নিয়ে ভালো কাজের কথা বলে এসব বাংলাদেশিকে ভারতে পাচার করা হয়। পরে প্রতিশ্রুতি ভঙ্গ করে তাদের বিভিন্ন ঝুঁকিমূলক কাজে ব্যবহার করা হয়। অবৈধ প্রবেশের খবর পেয়ে ভারতীয় পুলিশ তাদের আটক করে জেলে পাঠায়। পরে ভারতীয় মানবাধিকার সংস্থা সেখান থেকে ছাড়িয়ে শেল্টার হোমে রাখে। এরপর সরকারের সহযোগিতায় ট্রাভেল পারমিটে তারা দেশে ফেরে।

রাইটস যশোরের পক্ষ থেকে জানানো হয়, ফেরত আসা বাংলাদেশিদের আইনি সহায়তার পাশাপাশি কর্মসংস্থান তৈরিতে কাজ করবে সংগঠনটি।

বিশ্বসেরা ফুটবলারদের জার্সি পেয়ে খুশি ওরা

কনস্টেবলের স্বপ্ন ছুঁয়ে ৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম বাচ্চু

সুযোগ পেলেই ধাপে ধাপে জ্বালানির দাম কমানো হবে: জ্বালানি প্রতিমন্ত্রী

‘শুধু গাছ লাগালেই হবে না, এর যথাযথ পরিচর্যাও নিশ্চিত করতে হবে’

বাসুদেবপুর এখন ‘নার্সারি ভিলেজ’

ব্রাজিলের খেলার সময় লোডশেডিং, বিদ্যুৎ উপকেন্দ্রে হামলা

যশোরে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে স্কুলশিক্ষক নিহত

যশোরে ২ কোটি টাকার সোনার বারসহ যুবক আটক

বেনাপোল বন্দরে কাগজপত্রবিহীন পণ্যবাহী ভারতীয় ট্রাক জব্দ

শার্শা সীমান্তে বজ্রপাতে বিজিবি সদস্য আহত