হোম > সারা দেশ > যশোর

মনিরামপুরে পাটকল শ্রমিককে কবরস্থানে নিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

প্রতীকী ছবি

যশোরের মনিরামপুরে সহকর্মীর সঙ্গে ঘুরতে বেরিয়ে এক নারী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি গতকাল শনিবার দিবাগত রাতে মনিরামপুর থানায় মামলা করেছেন। পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে।

মামলার এজাহারে ওই নারী অভিযোগ করেছেন, গত শুক্রবার রাতে উপজেলার একটি এলাকার কবরস্থানে তিনি ধর্ষণের শিকার হন। ২৬ বছর বয়সী এই নারী অভয়নগর উপজেলায় একটি পাটকলের শ্রমিক। তাঁর একটি শিশুসন্তান রয়েছে। ৮-৯ বছর আগে স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর থেকে তিনি বাবার বাড়িতে থেকে পাটকলে কাজ করে জীবিকা নির্বাহ করছেন।

এ ঘটনায় পুলিশ শনিবার আবু সাইদ (২৫) ও হাবিবুল্লাহ (২৩) নামের দুজনকে গ্রেপ্তারর করেছে।

ওই পরিবারের সদস্যরা জানান, শুক্রবার বিকেলে কাপড়ের দোকানের পাওনা মেটাতে উপজেলার কালীবাড়ি মোড়ে যান এই নারী শ্রমিক। সেখানে মিলের সহকর্মীর সঙ্গে দেখা হলে তাঁরা ভ্যানে করে ঘুরতে বের হন।

নারীর সহকর্মী বলেন, রাত সাড়ে ৮টার দিকে রাস্তায় দাঁড়িয়ে আমি এক বন্ধুর সঙ্গে কথা বলছিলাম। তখন আমার নারী সহকর্মী একটু দূরে দাঁড়িয়ে ছিলেন। আমরা কথা বলার একপর্যায়ে মোটরসাইকেলযোগে সাইদ সেখানে আসেন। এরপর আসেন হাবিবুল্লাহ। তাঁরা ওই নারীকে ধর্ষণের হুমকি দিয়ে ২ হাজার টাকা দাবি করেন। সহকর্মীকে সর্বনাশের হাত থেকে বাঁচাতে আমি মোবাইল ফোনে থাকা ২ হাজার টাকা তুলে ওদের দিই। এর পরও নারী সহকর্মীকে সর্বনাশের হাত থেকে বাঁচাতে পারিনি। আবু সাইদ ও হাবিবুল্লাহ তাঁকে নিয়ে রাত ১২টার দিকে একটি কবরস্থানে ফেলে দুজনে মিলে ধর্ষণ করেন।

ঘটনা জানাজানি হলে নেহালপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা শনিবার সকাল ৯টার দিকে হাবিবুল্লাহকে গ্রেপ্তার করে। এরপর বিকেল ৫টার দিকে কর্মস্থল অভয়নগরের পাটকল থেকে আবু সাইদ পুলিশের হাতে গ্রেপ্তার হন।

ওই নারীর মা বলেন, ‘ওই দিন বিকেলে কাপড়ের দোকানের বকেয়া মেটাতে আমার মেয়ে বাড়ি থেকে বের হয়। সেখান থেকে রাতে ওর নানার বাড়িতে গিয়ে থাকার কথা ছিল। এর মধ্যে মেয়ের এই সর্বনাশ হয়েছে। আসামিদের লোকজন বিষয়টি মিটমাটের জন্য লোকজনকে ধরাধরি করছে। আমরা পুলিশের আশ্রয়ে আইছি। এর সঠিক বিচার চাই।’

আজ রোববার মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ গাজী আজকের পত্রিকাকে বলেন, ‘ভুক্তভোগী নারী বাদী হয়ে দুজনের নামে মামলা করেছেন। আমরা দুজনকেই গ্রেপ্তার করেছি। তাঁদের আদালতে পাঠানো হবে।’

জামায়াত এমপির বাড়িতে হামলার ঘটনায় জেলা প্রশাসনের সমঝোতা সভা, বিক্ষোভে অবরুদ্ধ এমপি-এসপি

ভারতে পালানোর সময় যেভাবে গ্রেপ্তার হলেন শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন

যশোরে এমপি গোলাম রসুলের বাড়িতে হামলার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল

শিক্ষার্থীকে মারধরের অভিযোগ এমপির মেয়ের বিরুদ্ধে, বাড়ি ঘেরাও করে ইটপাটকেল নিক্ষেপ

ভবদহে জলাবদ্ধতা নিরসনে চার দফা দাবি, ডিসি অফিস ঘেরাওয়ের হুঁশিয়ারি

শেখ হাসিনা ফিরুক, আমরা বরণ করতে প্রস্তুত: এস এম জিলানী

অন্তর্বর্তী সরকারের ১১৭টি অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী

নামাজ পড়াতে যাচ্ছিলেন ইমাম, পিটিয়ে মোটরসাইকেল ছিনিয়ে নিল দুর্বৃত্তরা

উৎপাদনমুখী দেশ গড়ার পরিবর্তে কার্ডের নামে বেকারত্বে উৎসাহ দিচ্ছে সরকার: হাসনাত

ভৈরব নদে জোয়ারের পানিতে ভেসে এল অজ্ঞাতনামা যুবকের মরদেহ