হোম > সারা দেশ > যশোর

টানা দুদিন যশোরে করোনায় কারো মৃত্যু হয়নি

প্রতিনিধি, যশোর 

টানা দু’দিন যশোরে করোনা আক্রান্ত কোনো  রোগীর মৃত্যু হয়নি। গত তিন মাসের মধ্যে প্রথমবারের মতো এ ঘটনা ঘটল। ফলে জেলায় মৃতের সংখ্যা ৪৬১ জনই রয়েছে। 

এদিকে গত বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত জেলায় ৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা বিবেচনায় যার গড় ৭.৬২ শতাংশ। যশোরের সিভিল সার্জনের মুখপাত্র ডা. রেহেনেওয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন। 

ডা. রেহেনেওয়াজ জানিয়েছেন, বৃহস্পতিবার ৫৭৮ জনের নমুনার ফল এসেছে। তাদের মধ্যে যশোর সদরে ২৮ জন, অভয়নগরের ৩ জন, ঝিকরগাছার ৭ জন, বাঘারপাড়ায় ২ জন, চৌগাছা, কেশবপুর, মনিরামপুর ও শার্শায় একজন করে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় ২১ হাজার ১৭৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। 

পানি নেই মনিরামপুর উপজেলা পরিষদ ভবনে, ভোগান্তিতে কর্মকর্তা-কর্মচারী ও সেবাগ্রহীতারা

যশোরে বিনা মূল্যে চক্ষু চিকিৎসা পেলেন দেড় শতাধিক নারী-পুরুষ

শার্শা সীমান্তে ধানখেত থেকে ওয়ান শুটারগান উদ্ধার

পরকীয়া সন্দেহে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

মনিরামপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল পথচারী বৃদ্ধের

বেনাপোল ইমিগ্রেশনে গ্রেপ্তার যুবলীগ নেতা হিমাংশু পাল

যশোরে ট্রেনের ধাক্কায় দ্বিখণ্ডিত কাভার্ড ভ্যান, চালক নিহত

অভয়নগরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ১

মাকে হত্যার দুই মাস পর তাঁর কবরের পাশেই শায়িত ঘাতক ছেলে

প্রেমিকার সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় দম্পতিকে হত্যা