হোম > সারা দেশ > যশোর

ঝিকরগাছায় পশু হাসপাতালে হাজির আহত হনুমান

­যশোর প্রতিনিধি

হাসপাতালে হাজির হনুমান। ছবি: সংগৃহীত

যশোরের ঝিকরগাছায় চিকিৎসা নিতে নিজেই পশু হাসপাতালে এসে হাজির হয়েছে একটি আহত হনুমান। গতকাল রোববার (১২ এপ্রিল) দুপুরে উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালে এ ঘটনা ঘটে। এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাসুমা আখতার, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. আব্দুর রহমান শেখ প্রাণিটির চিকিৎসা দেন। চিকিৎসার নেওয়ার কয়েকটি ছবি এদিন রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে অনেকেই যেমন হতবাক; অন্যদিকে রক্তাক্ত অবলা প্রাণীকে চিকিৎসা দেওয়ায় প্রশংসায় ভাসছেন চিকিৎসকেরা।

প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাসুমা আখতার জানান, সম্প্রতি কেউ ধারালো অস্ত্র দিয়ে হনুমানটির শরীরের পেছনের অংশে আঘাত করে। এর পর থেকেই প্রাণীটি চিকিৎসার জন্য বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছিল। এর আগে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং থানাতেও গিয়েছিল বলে জানা গেছে।

আহত প্রাণীটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। ছবি: সংগৃহীত

এ চিকিৎসক আরও জানান, হাসপাতালে এসে প্রথমে হনুমানটি চিকিৎসা শেডের একটি টেবিলে বসে। পরে ফার্মেসি কক্ষে ঢুকে বিভিন্ন ওষুধের বোতল খুলে গন্ধ নেয় এবং কিছু খাওয়ারও চেষ্টা করে। পরে চিকিৎসা দেওয়ার সময় আশ্চর্যজনকভাবে শান্ত হয়ে যায় এবং কোনো ধরনের বাধা দেয়নি। চিকিৎসকেরা ক্ষতস্থানে ভায়োডিন দিয়ে পরিষ্কার করে প্রাথমিক চিকিৎসা দেন।

ডা. মাসুমা আখতার বলেন, হনুমানটির আচরণ ছিল অনেকটা বাক্‌প্রতিবন্ধী মানুষের মতো। সে যেন নিজেই বুঝিয়ে দিচ্ছিল তার চিকিৎসা প্রয়োজন।

অন্তর্বর্তী সরকারের ১১৭টি অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী

নামাজ পড়াতে যাচ্ছিলেন ইমাম, পিটিয়ে মোটরসাইকেল ছিনিয়ে নিল দুর্বৃত্তরা

উৎপাদনমুখী দেশ গড়ার পরিবর্তে কার্ডের নামে বেকারত্বে উৎসাহ দিচ্ছে সরকার: হাসনাত

ভৈরব নদে জোয়ারের পানিতে ভেসে এল অজ্ঞাতনামা যুবকের মরদেহ

যশোরে ৮ মামলার আসামিকে কুপিয়ে হত্যা, আটক ১

মনিরামপুরে নিখোঁজ ভ্যানচালকের লাশ ভাসছিল বাঁওড়ে

যশোরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ, প্রাইভেট কারচালক গ্রেপ্তার

মাদকের বিরুদ্ধে কোনো ছাড় নয়, পুলিশও ছাড় পাবে না: খুলনার ডিআইজি

বেনাপোল কাস্টমসে রাজস্ব ঘাটতি ৪ হাজার ৭৩১ কোটি টাকার

কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোস্তাফিজুর কারাগারে