হোম > সারা দেশ > যশোর

ভেজা গায়ে মোবাইল ফোন চার্জ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

কেশবপুর (যশোর) প্রতিনিধি 

ছবি: সংগৃহীত

যশোরের কেশবপুরে ভেজা গায়ে মোবাইল ফোন চার্জ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে রহিম বিশ্বাস (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার সুফলাকাটি ইউনিয়নের নারায়ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রহিম বিশ্বাস ওই গ্রামের মৃত হযরত আলীর ছেলে।

স্থানীয়রা জানান, গতকাল শনিবার সন্ধ্যায় বিল থেকে মাছ ধরে বাড়ি ফেরেন রহিম। এরপর ভেজা গায়েই মোবাইল ফোন চার্জে দিতে গেলে বিদ্যুতায়িত হয়ে মাটিতে পড়ে যান তিনি। পরে তাঁকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সুফলাকাটি ইউনিয়ন পরিষদের সদস্য আবুল কালাম পাটোয়ারী জানান, অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে ওই যুবকের করুণ মৃত্যু হয়েছে।