হোম > সারা দেশ > যশোর

কমপ্লিট শাটডাউন প্রত্যাহার, দুই দিন পর বেনাপোল বন্দর সচল

বেনাপোল (যশোর) প্রতিনিধি  

বেনাপোল বন্দর। ছবি: আজকের পত্রিকা

দুই দিন পর কমপ্লিট শাটডাউন প্রত্যাহার করছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। ফলে আজ সোমবার সকাল থেকে বেনাপোল কাস্টমসের কর্মকর্তা-কর্মচারীরা কাজে যোগ দিয়েছেন। এতে বেনাপোল বন্দর দিয়ে ভারতের সঙ্গে আমদানি, রপ্তানি পণ্য পরিবহন ও বন্দর থেকে পণ্য খালাস শুরু হয়েছে।

গতকাল রোববার (২৯ জুন) ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা শেষে শাটডাউন প্রত্যাহারের বিষয়টি জানান সংগঠনের সভাপতি হাছান মুহম্মদ তারেক রিকাবদার।

এর আগে কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে গত শনি ও রোববার দিনভর বন্দরে সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ ছিল। এতে বিভিন্নভাবে ক্ষতির মুখে পড়েছিলেন ব্যবসায়ীরা।

বেনাপোল বন্দর পরিচালক শামিম হোসেন জানান, দুই দিন কাস্টমসের কর্মবিরতির পর আজ সকাল থেকে পুনরায় বেনাপোল-পেট্রাপোল বন্দরের কার্যক্রম শুরু হয়েছে। দ্রুত যাতে ব্যবসায়ীরা পণ্য খালাস নিতে পারে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।

বিকল্প নিষ্পত্তিতেই কমবে মামলার জট: যশোরে ইমান আলী

যবিপ্রবিতে ছাত্ররাজনীতির পক্ষ-বিপক্ষ নিয়ে শিক্ষার্থীদের দুই পক্ষের হট্টগোল-উত্তেজনা

বিজ্ঞান বিভাগের ২ শিক্ষার্থী এসএসসি পরীক্ষার প্রবেশপত্র পেল মানবিক বিভাগের

পৃথক ঘটনায় চৌগাছায় দুজনের আত্মহত্যা

নিজ ক্যাম্পাসে শিক্ষামন্ত্রীর পাশে বসে যবিপ্রবির ভিসি খবর পেলেন অব্যাহতির

তেলের পাম্পে সিরিয়াল দেওয়া নিয়ে যুবদল-ছাত্রদল সংঘর্ষ, আহত ৩

ঝিকরগাছায় পশু হাসপাতালে হাজির আহত হনুমান

শহরে বিদ্যুৎ না থাকলেও ফসলের মাঠে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে: প্রতিমন্ত্রী

যশোরে বর্ষবরণ শোভাযাত্রা রাঙাবে নতুন ভোরের বার্তাবাহক মোরগ

কেশবপুরে আকস্মিক ঘূর্ণিঝড়ে কৃষকের ধানের ক্ষতি