হোম > সারা দেশ > যশোর

যশোরে ঈদের জামাতের সময়সূচি ঘোষণা

­যশোর প্রতিনিধি

যশোর ঈদগাহ ময়দান। ছবি: আজকের পত্রিকা

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে যশোর জেলায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। মুসলিম উম্মাহর অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আজহা উদ্‌যাপনের জন্য ইতিমধ্যে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এবার জেলার আটটি উপজেলার ৯৩টি ইউনিয়নে প্রায় সাড়ে ছয় হাজার মসজিদ ও ঈদগাহে ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশন যশোর কার্যালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল বৃহস্পতিবার যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায় এবং দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৮টায়। মুসল্লিদের নিজ নিজ জায়নামাজ সঙ্গে নিয়ে ঈদগাহে উপস্থিত হওয়ার অনুরোধ জানানো হয়েছে। এছাড়া জায়নামাজ ছাড়া অন্য কোনো কিছু নিয়ে ঈদগাহে প্রবেশ না করার নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রকাশিত সময়সূচি অনুযায়ী যশোরের রেলগেট জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে প্রথম জামাত সকাল ৭টা ১৫ মিনিট এবং দ্বিতীয় জামাত সকাল ৮টা ১৫ মিনিটে অনুষ্ঠিত হবে। কারবালা জামে মসজিদে প্রথম জামাত সকাল ৮টা এবং দ্বিতীয় জামাত সকাল ৮টা ৩০ মিনিটে, ওয়াপদা কলোনী জামে মসজিদে সকাল ৮টায়, পিটিআই জামে মসজিদে সকাল ৮টা ৩০ মিনিটে এবং বায়তুল মামুর জামে মসজিদ আশ্রম রোডে প্রথম জামাত সকাল ৮টায় ও দ্বিতীয় জামায়াত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। এছাড়া বারান্দীপাড়া ২ নং কলোনী জামে মসজিদে সকাল সাড়ে ৮টায়, আমিনিয়া আলিয়া মাদ্রাসা জামে মসজিদে সকাল ৮টায়, সম্মিলনী স্কুল জামে মসজিদে সকাল সাড়ে ৮টায়, যশোর সদর উপজেলা পরিষদ জামে মসজিদে সকাল সাড়ে ৮টায়, উপশহর কেন্দ্রীয় ঈদগাহে সকাল ৮টায়, পুলিশ লাইন জামে মসজিদে প্রথম জামাত সকাল ৭টায় এবং দ্বিতীয় জামাত সকাল ৮টায়, বেজপাড়া আজিমাবাদ জামে মসজিদে সকাল ৭টায়, পাগলাদাহ হাফেজিয়া মাদ্রাসা ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৭টায়, মারকাজ মসজিদ ময়দান ও ইছালী কেন্দ্রীয় ঈদগাহ এবং কোদালিয়া কেন্দ্রীয় ঈদগাহে সকাল ৮টায় জামাত অনুষ্ঠিত হবে। তালবাড়িয়া মাদ্রাসা ঈদগাহে সকাল সাড়ে ৮টায়, ছিলুমপুর বাইতুন নুর জামে মসজিদ ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৭টায়, বসুন্দিয়া বায়তুস সালাত মসজিদ কেন্দ্রীয় ঈদগাহ, জয়ন্তা কেন্দ্রীয় ঈদগাহ ও চাঁচড়া পশ্চিমপাড়া ঈদগাহে সকাল ৮টায়, দেয়াড়া ইউনিয়ন কেন্দ্রীয় ঈদগাহে সকাল সাড়ে ৭টায়, আবাদ কচুয়া আশরাফুল উলুম মাদ্রাসা ঈদগাহে সকাল ৮টায় এবং পুরাতন কসবা ঢাকা ব্রিজ সংলগ্ন ঈদগাহে সকাল সাড়ে ৭টায় জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া আবাদ কচুয়া হাইস্কুল ঈদগাহ, চুড়ামনকাটি ছাতিয়ানতলা কেন্দ্রীয় ঈদগাহ, দাইতলা কেন্দ্রীয় ঈদগাহ, বিজয়নগর ঈদগাহ, ফুলতলা আবেদিয়া দাখিল মাদ্রাসা ময়দানে সকাল ৮টায় জামাত হবে এবং কিসমত নওয়াপাড়া ঈদগাহে সকাল সাড়ে ৭টায় ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে।

কেশবপুর উপজেলা: কেশবপুর কেন্দ্রীয় ঈদগাহে প্রথম ও দ্বিতীয় জামাত সকাল ৮টা ৩০ মিনিটে, কলাগাছি কেন্দ্রীয় ঈদগাহে সকাল ৮টায়, সাগরদাঁড়ি ঈদগাহে সকাল ৭টা ৩০ মিনিটে, ভবানীপুর ঈদগাহে সকাল ৮টা ৩০ মিনিটে এবং ফতেপুর কেন্দ্রীয় ঈদগাহে সকাল ৭টা ৩০ মিনিটে জামাত অনুষ্ঠিত হবে।

চৌগাছা উপজেলা: চৌগাছা কামিল মাদ্রাসা ঈদগাহ ময়দানে সকাল ৭টায়, পাশাপোল ঈদগাহে সকাল ৭টা ৩০ মিনিটে, কোটালিপুর ঈদগাহে সকাল ৮টা ৩০ মিনিটে, সৈয়দপুর বাজার ঈদগাহে সকাল ৮টায়, মাসিলা ঈদগাহে সকাল ৭টায় এবং নারায়ণপুর ঈদগাহে সকাল ৭টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

ঝিকরগাছা উপজেলা: ঝিকরগাছা বিএম হাই স্কুল ময়দানে সকাল ৭টা ৩০ মিনিটে, কাটাখাল ঈদগাহে সকাল ৭টা ৩০ মিনিটে, কায়েমখোলা ঈদগাহে সকাল ৭টায়, বাকড়া জে কে হাইস্কুল ঈদগাহে সকাল ৭টা ৩০ মিনিটে, মাটিকুমড়া স্কুল ঈদগাহে সকাল ৮টায়, বাইসা স্কুল ঈদগাহে সকাল ৮টায় এবং গদখালী বাজার ঈদগাহে সকাল ৭টা ৩০ মিনিটে জামাত অনুষ্ঠিত হবে।

মনিরামপুর উপজেলা: জালঝাড়া মাদ্রাসা ঈদগাহে সকাল ৮টা ৩০ মিনিটে, মনিরামপুর থানা ঈদগাহে সকাল ৭টায়, বাকোশপোল মাদ্রাসা ঈদগাহে সকাল ৮টা ৩০ মিনিটে, খোদাপাড়া কেন্দ্রীয় ঈদগাহে সকাল ৮টা ৩০ মিনিটে, নেহালপুর বাজার দিঘীরপাড় ঈদগাহে সকাল ৮টায়, রোহিতার সরসকাটি পূর্বপাড়া ঈদগাহে সাড়ে ৭ টা, মনিরামপুর ফাজিল মাদ্রাসা ঈদগাহে সকাল ৮টায় জামাত অনুষ্ঠিত হবে।

বাঘারপাড়া ও অভয়নগর উপজেলা: বাঘারপাড়া উপজেলার বিভিন্ন ঈদগাহ ও মাদ্রাসা ময়দানে সকাল ৭টা ৩০ মিনিট থেকে ৮টা ৩০ মিনিটের মধ্যে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। একইভাবে অভয়নগর উপজেলার চেংটিয়া বাজার, বালিয়াডাঙ্গা দক্ষিণপাড়া, ধোপাদী চারাতলা, উড়াতলা, আমডাঙ্গা মোহাম্মদিয়া ও আমডাঙ্গা নবীনগর ঈদগাহে পৃথক সময়ে জামাতের আয়োজন করা হয়েছে।

শার্শা উপজেলা: শার্শা কেন্দ্রীয় ঈদগাহ, দৌলতপুর ঈদগাহ, উলাশী কেন্দ্রীয় ঈদগাহ, বাগআঁচড়া কেন্দ্রীয় ঈদগাহ এবং বেনাপোল কলেজমাঠ ঈদগাহে সকাল ৭টা ৩০ মিনিট থেকে ৮টার মধ্যে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

খেজুরগাছে ৪ ঘণ্টা ধরে আটকা বিড়াল, উদ্ধার করল ফায়ার সার্ভিস

চিকিৎসক বানানোর স্বপ্ন দেখিয়ে শ্যালিকাকে ধর্ষণ, চিকিৎসক গ্রেপ্তার

ভিজিডির চাল আত্মসাৎ: যশোরে সাবেক ইউপি চেয়ারম্যানের ১৩ বছরের কারাদণ্ড

যশোরে কাভার্ড ভ্যানের চাপায় ইজিবাইক-ভ্যানের চার যাত্রী নিহত, সড়ক অবরোধ

শার্শায় পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার

তাল পাড়তে গাছে উঠে নিচে শোনা গেল রিংটোন, মিলল দরজির অর্ধগলিত লাশ

পরিচয় গোপন করে মেসে থাকতেন প্রবাসী, গতকাল মরদেহ উদ্ধার

যবিপ্রবির শিক্ষাসফরে ছাত্রীকে যৌন হয়রানি, শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ

প্রতারণা ও লাইসেন্সবিহীন কার্যক্রমে যশোরে দুই ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

মা-বাবা ছাড়াই ২০ শিশুকে ফেরত দিল ভারত