হোম > সারা দেশ > যশোর

অন্তর্বর্তী সরকারের ১১৭টি অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী

­যশোর প্রতিনিধি

গণহত্যাকারী শেখ হাসিনাসহ তাঁর দোসরদের বিচারের দাবিতে আয়োজিত গণসমাবেশে বক্তব্য দিচ্ছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। ছবি: আজের পত্রিকা

বিএনপি সরকার অন্তর্বর্তী সরকারের ১১৭টি অধ্যাদেশকে আইনে পরিণত করেছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। আজ শনিবার সন্ধ্যায় যশোর শহরের চৌরাস্তা মোড়ে গণহত্যাকারী শেখ হাসিনাসহ তাঁর দোসরদের বিচারের দাবিতে আয়োজিত গণসমাবেশে বক্তব্যকালে অনিন্দ্য ইসলাম এসব কথা বলেন।

অনিন্দ্য ইসলাম আরও বলেন, ‘অন্তর্বর্তী সরকার ১৩৩টি অধ্যাদেশ জারি করেছিলেন। বিএনপি একটি বারের জন্য বলেনি বাকি অধ্যাদেশগুলো আইনে পরিণত করবে না। বাকিগুলোও অত্যন্ত গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ অধ্যাদেশ আরও যাচাই-বাছাই শেষে বাকিগুলোও আইনে পরিণত করবে এই সরকার।’

জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা দীর্ঘদিন যাদের সঙ্গে রাজনীতি করেছি, তারা কেমন অচেনা হয়ে গেছে। সংসদে কথা বলেন এক ভাষায়, বাইরে কথা বলেন আরেক ভাষায়। আল্লাহপাক ধৈর্যশীলদের পছন্দ করেন। কিন্তু তাদের ধৈর্য সইছে না। তারা চাইছে পাঁচ মাসেই বিএনপি সরকারকে পরিবর্তন করতে। এটি কখনোই সম্ভব না। কেননা দেশের জনগণ অনেক আকাঙ্ক্ষা, স্বপ্ন নিয়ে তারেক রহমানকে ক্ষমতায় বসিয়েছে।’

যশোর জেলা স্বেচ্ছাসেবক দল আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমীর ফয়সাল। এ সময় আরও বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী, জেলা বিএনপির সভাপতি সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব রাজেদুর রহমান সাগর প্রমুখ।

নামাজ পড়াতে যাচ্ছিলেন ইমাম, পিটিয়ে মোটরসাইকেল ছিনিয়ে নিল দুর্বৃত্তরা

উৎপাদনমুখী দেশ গড়ার পরিবর্তে কার্ডের নামে বেকারত্বে উৎসাহ দিচ্ছে সরকার: হাসনাত

ভৈরব নদে জোয়ারের পানিতে ভেসে এল অজ্ঞাতনামা যুবকের মরদেহ

যশোরে ৮ মামলার আসামিকে কুপিয়ে হত্যা, আটক ১

মনিরামপুরে নিখোঁজ ভ্যানচালকের লাশ ভাসছিল বাঁওড়ে

যশোরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ, প্রাইভেট কারচালক গ্রেপ্তার

মাদকের বিরুদ্ধে কোনো ছাড় নয়, পুলিশও ছাড় পাবে না: খুলনার ডিআইজি

বেনাপোল কাস্টমসে রাজস্ব ঘাটতি ৪ হাজার ৭৩১ কোটি টাকার

কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোস্তাফিজুর কারাগারে

মামলার আগেই আপসের সুযোগ, যশোরসহ ১০ জেলায় বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রম শুরু