হোম > সারা দেশ > যশোর

চৌগাছায় বটগাছ কাটলেন বিএনপি নেতা

চৌগাছা (যশোর) প্রতিনিধি 

কাটা গাছ। ছবি: সংগৃহীত

যশোরের চৌগাছায় একটি বটগাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে। মঙ্গলবার (২০ মে) বিকেলে মশ্যমপুর দর্গাতলা মাঠ এলাকায় গিয়ে এমনটা দেখা গেছে। সেখানে দেখা যায়, কাটা গাছের ডাল ও গুঁড়ি এখনো মাঠে পড়ে রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, দীঘলসিংহা গ্রামের বাসিন্দা ও ওয়ার্ড বিএনপির সভাপতি নূর হোসেন নিজের জমিতে গাছের ডাল পড়ার অজুহাতে গাছটি কেটে ফেলেন। এর ফলে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।

গ্রামের বাসিন্দা রাজু হোসেন, আবু বকর, মুনতাজ আলী ও মালেক হোসেন জানান, ১০-১২ দিন আগে নূর হোসেন নিজের জমিতে গাছের ছায়া পড়ার অজুহাতে শ্রমিক এনে গাছের বড় অংশ কেটে ফেলেন। পরে কাটা ডাল ও গাছের গুঁড়ি গাড়িযোগে বাড়িতে নেওয়ার চেষ্টাও করেন তিনি। কিন্তু স্থানীয়দের বাধার মুখে পড়ে সেগুলো মাঠেই ফেলে রেখে চলে যান।

স্থানীয়রা বলেন, ‘এই গাছ আমাদের গ্রামের ঐতিহ্য। প্রভাব খাটিয়ে কেউ এমন কাজ করতে পারে না। আমরা এ ঘটনার বিচার চাই।’

এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম ও সাধারণ সম্পাদক মাসুদুল হাসান বলেন, ‘ঘটনাটি আমরা শুনেছি। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

নিবন্ধিত অটোরিকশা তিন হাজার, চলে ২৩ হাজার

অভয়নগরে ৫৬ বস্তা সরকারি সার জব্দ, নছিমনচালক আটক

জ্বালানি তেল মজুত: ফিলিং স্টেশনসহ ৩ ব্যবসায়ীকে জরিমানা

যশোরে ৩০ মামলা আসামি ‘বড় রুবেল’ ও সন্ত্রাসী ‘গোল্ডেন ফিরোজ’ গ্রেপ্তার

কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে নারীকে ধরে থানায় সোপর্দ, বিক্ষোভ

ভবদহে জলাবদ্ধতা: শরৎ হেমন্ত শীত গেল, পানি তবু শুকায় না

জ্বালানি তেল পাচারের আশঙ্কা, সীমান্তে বিজিবির টহল জোরদার

যশোরে অস্ত্র-গুলিসহ ৩ যুবককে ধরে গণপিটুনি, মোটরসাইকেলে আগুন

যশোরে উদীচী ট্র্যাজেডি: ২৭ বছরেও বিচার পাননি নিহতের স্বজনেরা

যশোরে হোটেলের কক্ষ থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার