হোম > সারা দেশ > যশোর

এখন আর হেঁটে স্কুলে যেতে হবে না ওদের

কেশবপুর (যশোর) প্রতিনিধি 

যশোরের কেশবপুরে দরিদ্র স্কুলশিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। ছবি : আজকের পত্রিকা

যশোরের কেশবপুরে দরিদ্র স্কুলশিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার বড়েঙ্গা সম্মিলনী বিদ্যাপীঠে ৫টি স্কুলের ৩৭ শিক্ষার্থীকে বাইসাইকেল দেওয়া হয়। বাইসাইকেল পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। এখন তাদের বাড়ি থেকে দূরের স্কুলে হেঁটে যেতে হবে না। তারা বাইসাইকেলেই স্কুলে যেতে পারবে।

সম্মিলনী সেবা সংস্থার সভাপতি সহকারী অধ্যাপক আনিসুর রহমানের সভাপতিত্বে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক সাবেক অতিরিক্ত সচিব ড. জিল্লুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন সম্মিলনী সেবা সংস্থার পরিচালক আব্দুল্লাহ-নূর-আল আহসান, সহসভাপতি আসাদুজ্জামান খান, কোষাধ্যক্ষ কৃষ্ণ রঞ্জন নাথ, বড়েঙ্গা সম্মিলনী বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মধুসূদন চক্রবর্ত্তী, মঙ্গলকোট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম, আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুর রহমান, পাথরা পল্লী উন্নয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা কামাল হিরো, পাঁচারই টিএস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মশিয়ার রহমান প্রমুখ। অনুষ্ঠানে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে ও সম্মিলনী সেবা সংস্থার বাস্তবায়নে ৫টি বিদ্যালয়ের ১১ ছাত্র ও ২৬ ছাত্রীকে বাইসাইকেল হস্তান্তর করেন অতিথিরা।

প্রেমিকার সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় দম্পতিকে হত্যা

মাকে গলা কেটে হত্যা, কারা হেফাজতে হৃদ্‌রোগে সেই শিক্ষকের মৃত্যু

জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন, ২ পুলিশ সদস্য প্রত্যাহার

যশোরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪১ নেতা-কর্মী গ্রেপ্তার

কেশবপুরে সেচপাম্পের হাউসে পাওয়া দুই মরদেহ স্বামী-স্ত্রীর

ক্রসফায়ার শুরু হলে দলের একটা লোককেও খুঁজে পাবেন না: বিএনপিকে হাসনাত আবদুল্লাহ

যশোরে অস্ট্রেলীয় নাগরিকের ব্যাগ ছিনতাইচেষ্টার অভিযোগে যুবক আটক

কেশবপুরে ধানখেতের আইলের পাশের ড্রেনে দুই নারী-পুরুষের মরদেহ

এক দফার আগে সাত দফা মেনে নিন: যশোরে জামায়াতের আমির

এইচএসসিতে যশোরে পাসের হার ৪৪.৯২, জিপিএ-৫ পেয়েছেন ৩২২৮ জন