হোম > সারা দেশ > যশোর

বাঘারপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, অভিযান চালিয়ে ৬ কর্মী আটক

­যশোর প্রতিনিধি

যশোর-নড়াইল মহাসড়কের রোস্তমপুর বাজার এলাকায় বিক্ষোভ মিছিলে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা। ছবি: সংগৃহীত

যশোরের বাঘারপাড়ায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের মিছিল করার অভিযোগে ছয় কর্মীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ জুন) যশোর-নড়াইল মহাসড়কের রোস্তমপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে রোস্তমপুর এলাকায় নিষিদ্ধঘোষিত সংগঠনের উপজেলা পর্যায়ের একটি মিছিল বের হয়। অভিযোগ রয়েছে, মিছিলটি উপজেলা ছাত্রলীগের সভাপতি বায়েজিদ হোসেনের নেতৃত্বে অনুষ্ঠিত হয় এবং এতে বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন।

বাঘারপাড়া থানার উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ আগে থেকেই এলাকায় অবস্থান নেয়। বিকেল ৪টার দিকে ছয়-সাতটি মাইক্রোবাসে কয়েকজন এসে মিছিল শুরু করলে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অংশগ্রহণকারীরা ছত্রভঙ্গ হয়ে যাওয়ার চেষ্টা করে।

এ সময় অভিযান চালিয়ে সন্দেহভাজন হিসেবে ছয়জনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন বরিশালের জিহাদ হাওলাদার (১৯), যশোর কোতোয়ালির ইয়াসিন আরাফাত নিরব (১৬), বাঘারপাড়ার ভিটাবল্যার প্রিন্স (১৮), শাহারিয়ার আহম্মেদ স্বাধীন (১৭), তনয় (১৫) ও বাঘারপাড়ার তামিম ইকবাল (১৫)।

পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে যাচাই-বাছাই চলছে এবং তাঁদের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাজালাল আলম বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ছয়জনকে থানায় আনা হয়েছে। তদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

যশোরে শুঁটকি মাছের প্যাকেটে ৩ হাজার পিস ইয়াবা, আটক ১

যশোরে তাপমাত্রার পারদ চড়ল ৩৮.৬ ডিগ্রিতে, বিপর্যস্ত জনজীবন

বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা, ডিম নিক্ষেপের অভিযোগ, আহত ৪

বেনাপোলে ১৫ জনকে পুশ ইনের চেষ্টা, চার দিন পর ফিরিয়ে নিল বিএসএফ

স্ত্রী ও তিন সন্তান হারিয়ে বাক্‌রুদ্ধ শহিদুল, শোকে স্তব্ধ গ্রাম

ভারতে বসবাসরত শতাধিক ‘বাংলাদেশিকে’ পুশ ইনের চেষ্টা, বেনাপোল সীমান্তে উত্তেজনা

বিমানবন্দরের নতুন চাকরিতে ফেরা হলো না জনির, মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত

চামড়া পাচারের শঙ্কায় বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার

ভারতের কারাগার থেকে মুক্তি পেয়ে ফিরলেন ৩৬ যুবক

দেশে বিদ্যুতের ঘাটতি নেই, পরিকল্পিত লোডশেডিংয়ের সুযোগও নেই: প্রতিমন্ত্রী অমিত