হোম > সারা দেশ > যশোর

মনিরামপুর ছাত্রলীগের আহ্বায়ক কমিটি ভেঙে ৫ সদস্যের কমিটি

মনিরামপুর প্রতিনিধি

যশোরের মনিরামপুর উপজেলা ছাত্রলীগের পুরোনো আহ্বায়ক কমিটি ভেঙে দেওয়া হয়েছে। নতুন করে এক বছরের জন্য ৫ সদস্যর কমিটি অনুমোদন দিয়েছে জেলা ছাত্রলীগ। নতুন কমিটির সভাপতি করা হয়েছে মাহমুদুল হাসান রকিকে। সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে রমেশ দেবনাথকে। এ ছাড়া কমিটিতে সহসভাপতির দায়িত্ব পেয়েছেন মাহবুবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক এসএম বাপ্পী হুসাইন ও সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান অভি।

গত শুক্রবার জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দীন কবির পিয়াস ও সাধারণ সম্পাদক তানজীব নওশাদ পল্লব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মনিরামপুর উপজেলা ছাত্রলীগের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। সে সঙ্গে সংগঠনকে গতিশীল রাখতে এক বছরের জন্য নতুন কমিটি অনুমোদন দেওয়া হল।

একই সাথে ভেঙে দেওয়া কমিটির যুগ্ম আহ্বায়ক  ফজলুর রহমান, হাদিউজ্জামান ফয়সাল, সাইদুর রহমান জনি ও হাবিবুর রহমান দ্বীপকে যশোর জেলা শাখায় 
সংযুক্ত করতে কেন্দ্রীয় কমিটিকে সুপারিশ করা হয়েছে।

প্রায় দুই যুগ আহ্বায়ক  কমিটি দিয়ে কার্যক্রম চলেছে মনিরামপুর উপজেলা ছাত্রলীগের। দীর্ঘদিন সে কমিটির আহ্বায়ক ছিলেন মুরাদুজ্জামান মুরাদ। গত বৃহস্পতিবার জেলা ছাত্রলীগ মনিরামপুরে কর্মী সভা করে। এর পরের দিন শুক্রবার পুরোনো কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়। 

শার্শা সীমান্তে ধানখেত থেকে ওয়ান শুটারগান উদ্ধার

পরকীয়া সন্দেহে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

মনিরামপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল পথচারী বৃদ্ধের

বেনাপোল ইমিগ্রেশনে গ্রেপ্তার যুবলীগ নেতা হিমাংশু পাল

যশোরে ট্রেনের ধাক্কায় দ্বিখণ্ডিত কাভার্ড ভ্যান, চালক নিহত

অভয়নগরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ১

মাকে হত্যার দুই মাস পর তাঁর কবরের পাশেই শায়িত ঘাতক ছেলে

প্রেমিকার সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় দম্পতিকে হত্যা

মাকে গলা কেটে হত্যা, কারা হেফাজতে হৃদ্‌রোগে সেই শিক্ষকের মৃত্যু

জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন, ২ পুলিশ সদস্য প্রত্যাহার