হোম > সারা দেশ > যশোর

বেনাপোলে পিস্তল, গুলি, ম্যাগাজিনসহ যুবক আটক

বেনাপোল (যশোর) প্রতিনিধি

যশোরের বেনাপোলে পুলিশের বিশেষ অভিযানে দেশীয় তৈরি একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুটি গুলিসহ মিয়ারাজ গাইন (২৮) নামে এক যুবককে আটক করা হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) ভোরে বেনাপোল-যশোর মহাসড়কের ভবারবেড় এলাকায় মেসার্স বেনাপোল ফিলিং স্টেশনের সামনে থেকে তাঁকে আটক করা হয়।

আটক মিয়ারাজ গাইন সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানার শংকরপুর গ্রামের সিরাজুল গাইনের ছেলে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানা-পুলিশের একটি দল বিশেষ অভিযান চালায়। এ সময় একটি ইঞ্জিনচালিত ভ্যানে তল্লাশি চালিয়ে চালকের আসনের ওপর থাকা ছাউনির ভেতর থেকে একটি দেশীয় তৈরি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুটি গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় ভ্যানচালক মিয়ারাজ গাইনকে আটক করা হয়।

আটক যুবককে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।

যশোরে হাম আক্রান্ত হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু

পূজার ছুটিতে আজ থেকে ৮ দিন বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

যশোরে ককটেলসদৃশ ৮টি বোমা উদ্ধার, পূজায় নাশকতার পরিকল্পনার ধারণা এসআরবির

শিক্ষার্থীদের চাঁদায় শিক্ষক দিবস উদ্‌যাপন, চোখে স্প্রে ঢুকে গুরুতর অসুস্থ শিশু

অভিনেতা সমু চৌধুরীর ওপর হামলা, গ্রেপ্তার ১

পিটিয়ে মাথা ফাটানো হলো অভিনেতা সমু চৌধুরীর

৩২ ড্রাম মুরগির বিষ্ঠা বহন করায় দুই ব্যক্তিকে জরিমানা

প্রকল্পের নামে দায়সারা কাজ

জুজুর ভয় দেখিয়ে গণভোটের রায় ও নিত্যপণ্যের সংকট অস্বীকার করছে সরকার: মিয়া গোলাম পরওয়ার

নানাবাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে প্রাণ গেল দুই বছরের শিশুর