হোম > সারা দেশ > যশোর

বাবা-মায়ের সঙ্গে পূজা দেখতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ সহোদর শিশুর

যশোর প্রতিনিধি

প্রতীকী ছবি

বাবা-মায়ের সঙ্গে দুর্গাপূজা দেখতে বেরিয়ে যশোরের ঝিকরগাছায় সড়ক দুর্ঘটনায় দুই শিশু ভাইবোনের মৃত্যু হয়েছে। আজ সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার মাগুরা ইউনিয়নের ফুলতলা এলাকায় কাউন্সিল রোডে যাত্রীবাহী অটোভ্যান ও গরু বহনকারী নসিমনের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো ঝিকরগাছা উপজেলার মিশ্রীদেয়াড়া গ্রামের সাধন কুমারের ছেলে শোভন (১০) ও মেয়ে দিশা (৩)। তাদের বাবা সাধন কুমার যশোর ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ বিকেলে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে অটোভ্যানে করে দুর্গাপূজামণ্ডপে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হন সাধন কুমার। পথে ফুলতলা এলাকায় যাত্রীবাহী অটোভ্যানের সঙ্গে গরু বহনকারী নসিমনের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই শিশুর মৃত্যু হয়। এ ঘটনায় অটোভ্যানচালক ও শিশুদের বাবা-মা আহত হয়েছেন।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া হাসান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত দুই শিশুর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

আন্তঃক্যান্টনমেন্ট বিতর্কে কলেজ পর্যায়ে সাভার, স্কুলে আদমজী চ্যাম্পিয়ন

প্রথম স্ত্রীর কথা জানাজানির পর দ্বিতীয়জনের সঙ্গে বিচ্ছেদ, বিষপান করে বাঁওড়ে ঝাঁপ যুবকের

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: যশোরের এক দম্পতি ও দুই শিশুসন্তানের খোঁজ মেলেনি এখনো

যশোরে হাম আক্রান্ত হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু

পূজার ছুটিতে আজ থেকে ৮ দিন বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

বেনাপোলে পিস্তল, গুলি, ম্যাগাজিনসহ যুবক আটক

যশোরে ককটেলসদৃশ ৮টি বোমা উদ্ধার, পূজায় নাশকতার পরিকল্পনার ধারণা এসআরবির

শিক্ষার্থীদের চাঁদায় শিক্ষক দিবস উদ্‌যাপন, চোখে স্প্রে ঢুকে গুরুতর অসুস্থ শিশু

অভিনেতা সমু চৌধুরীর ওপর হামলা, গ্রেপ্তার ১

পিটিয়ে মাথা ফাটানো হলো অভিনেতা সমু চৌধুরীর