হোম > সারা দেশ > যশোর

আইনি প্রক্রিয়া ছাড়াই উদ্ধার হওয়া মোটরসাইকেল নিতে পুলিশকে মারধর

কেশবপুর (যশোর) প্রতিনিধি

যশোরের কেশবপুরে পুলিশকে মারধর করে মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। ছবি: আজকের পত্রিকা

যশোরের কেশবপুরে চুরি হওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করার পর আইনি প্রক্রিয়া ছাড়াই সেটি ফেরত দেওয়ার দাবি করেন মালিক ও তাঁর সঙ্গে থাকা একদল যুবক। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে তাঁরা পুলিশের এক কর্মকর্তাকে মারধর করে মোটরসাইকেলটি ছিনিয়ে নেন। পরে অভিযান চালিয়ে মোটরসাইকেলটি পুনরায় উদ্ধার করেছে পুলিশ।

আজ শুক্রবার উপজেলার চিংড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার হাসানপুর গ্রামের বাসিন্দা আশরাফুজ্জামান রুমির মোটরসাইকেলটি আজ ভোরে তাঁর বাড়ি থেকে চুরি হয়ে যায়। খবর পেয়ে চিংড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা অভিযান চালিয়ে সকালে উপজেলার চিংড়া গ্রামের আব্দুর রশিদের (৪০) বাড়ি থেকে মোটরসাইকেলটি উদ্ধার করেন এবং তাঁকে আটক করেন।

এ সময় আশরাফুজ্জামান রুমি ও তাঁর সঙ্গে থাকা একদল যুবক মোটরসাইকেলটি নিজেদের হেফাজতে নেওয়ার চেষ্টা করেন। চিংড়া পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) নজরুল ইসলাম তাঁদের আইনি প্রক্রিয়ার মাধ্যমে মোটরসাইকেল বুঝে নেওয়ার পরামর্শ দিলে উভয় পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ওই যুবকেরা এএসআই নজরুল ইসলামকে মারধর করে মোটরসাইকেলটি ছিনিয়ে নেন। এতে তিনি সামান্য আহত হন। এর মধ্যেই কেশবপুর থানার পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে এলে মারধরকারীরা পালিয়ে যান। পরে পুলিশ মোটরসাইকেলটি পুনরায় উদ্ধার করে থানা হেফাজতে নেয়।

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকসানা খাতুন বলেন, চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা করা হয়। ঘটনায় জড়িত ব্যক্তিদের ধরতে অভিযান চলছে।

ওসি জানান, মোটরসাইকেলটি এখন তাঁদের হেফাজতে আছে। এ ঘটনায় আব্দুর রশিদকে আটক করা হয়েছে।

বেনাপোল বন্দরে পণ্য পাচার ও শুল্ক ফাঁকি: এক সপ্তাহেও গ্রেপ্তার নেই

বাবার বাড়িতে অন্তঃসত্ত্বা নারীর রহস্যজনক মৃত্যু, সন্দেহের তির স্বামীর দিকে

২৪০ ডিজিটের নম্বরে নাজেহাল গ্রাহক

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

যশোরে একাধিক মামলার আসামিকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা

অরক্ষিত অবস্থায় পড়ে থাকা আশ্রয়ণের ঘরে বসছে মাদকের আড্ডা

বাজেটে শুল্ক বৃদ্ধি: বেনাপোল বন্দর দিয়ে ভারতীয় মাছ আমদানি প্রায় বন্ধ

মনিরামপুরে বনফুলসহ তিন খাদ্য বিক্রয় প্রতিষ্ঠানকে অর্ধ লাখ টাকা জরিমানা

যশোরে প্রবাসীর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

দাবি পূরণের আশ্বাসে ৩ ঘণ্টা পর বেনাপোল বন্দরে শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার