হোম > সারা দেশ > যশোর

ঈদের নামাজ পড়ে ফেরার পথে বীর মুক্তিযোদ্ধার মৃত্যু

মনিরামপুর প্রতিনিধি

যশোরের মনিরামপুরে ঈদের নামাজ পড়ে বাড়ি ফেরার পথে এজাহার সরদার (৭৫) নামে একজন বীর মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। মস্তিষ্কে রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা তাঁর স্বজনদের। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার এড়েন্দা পূর্বপাড়ায় ঘটনাটি ঘটে। 

এদিকে আজ বিকেল ৩টায় গার্ড অব অনার শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে জাতির এ শ্রেষ্ঠ সন্তানের দাফন সম্পন্ন হয়েছে। 

মৃত এজাহার সরদার ওই গ্রামের মৃত জবেদ আলী সরদারের বড় ছেলে। তিনি অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য ছিলেন। 
 
এজাহার সরদারের ছোট ভাই শমসের সরদার বলেন, সকালে এলাকার মসজিদে ঈদের সালাত আদায় করেন বড় ভাই। এরপর ছেলেদের সঙ্গে তিনি বাড়ি ফিরছিলেন। পথে হঠাৎ বসে পড়েন তিনি। পরে সেখানে তাঁর মৃত্যু হয়েছে। 

বীর মুক্তিযোদ্ধার জানাজায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হরে কৃষ্ণ অধিকারী, থানার ইনচার্জ (ওসি) নূর-ই-আলম সিদ্দীকি, রোহিতা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাফিজ উদ্দিন, খেদাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) সোমেন বিশ্বাসসহ স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা। 

শার্শা সীমান্তে ধানখেত থেকে ওয়ান শুটারগান উদ্ধার

পরকীয়া সন্দেহে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

মনিরামপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল পথচারী বৃদ্ধের

বেনাপোল ইমিগ্রেশনে গ্রেপ্তার যুবলীগ নেতা হিমাংশু পাল

যশোরে ট্রেনের ধাক্কায় দ্বিখণ্ডিত কাভার্ড ভ্যান, চালক নিহত

অভয়নগরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ১

মাকে হত্যার দুই মাস পর তাঁর কবরের পাশেই শায়িত ঘাতক ছেলে

প্রেমিকার সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় দম্পতিকে হত্যা

মাকে গলা কেটে হত্যা, কারা হেফাজতে হৃদ্‌রোগে সেই শিক্ষকের মৃত্যু

জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন, ২ পুলিশ সদস্য প্রত্যাহার