হোম > সারা দেশ > যশোর

যশোরে ‘চশমা সাইদ’কে গলা কেটে হত্যা

­যশোর প্রতিনিধি

নিহত সাইদ সরদার ওরফে চশমা সাইদ। ছবি: সংগৃহীত

যশোরের চিহ্নিত সন্ত্রাসী ও একাধিক মামলার আসামি সাইদ সরদার ওরফে ‘চশমা সাইদ’কে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২৪ জুন) সকালে যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নের রঘুরামপুর গ্রামের নিজ বাড়ির পাশের একটি ঝোপ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সাইদ সরদার রঘুরামপুর গ্রামের নয়া সরদারের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তাঁর বিরুদ্ধে অস্ত্র, চাঁদাবাজি, হত্যাচেষ্টা, মাদকসহ একাধিক মামলা রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকালে বাড়ির পাশের ঝোপের মধ্যে রক্ত দেখতে পেয়ে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তাঁরা ঘটনাস্থলে গিয়ে সাইদের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন। মরদেহের পাশেই একটি ধারালো চাকু পড়ে থাকতে দেখা যায়। এরপর স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে কোতোয়ালি থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। স্থানীয়দের ধারণা, মাদক কারবার বা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। তবে হত্যার প্রকৃত কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

যশোর কোতোয়ালি থানার ইন্সপেক্টর (অপারেশন) মমিনুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। একই সঙ্গে ঘটনার নেপথ্যের কারণ উদ্‌ঘাটন এবং জড়িতদের শনাক্ত ও আটকের জন্য পুলিশ কাজ করছে।

চাবি হস্তান্তরের দেড় বছরেও বরাদ্দ হয়নি আশ্রয়ণের ৩৬ ঘর

কেশবপুরে পুলিশের ওপর হামলার ঘটনায় থানায় মামলা

যশোরে ৭ কোটি টাকার স্বর্ণসহ দুই পাচারকারী আটক

যশোরের মনিরামপুর: পড়ে আছে আশ্রয়ণের ঘর, পাননি ভূমিহীনেরা

যশোরে জেলা আহ্বায়ক-সদস্যসচিবসহ জাতীয় পার্টির ২৫ নেতার একযোগে পদত্যাগ

আইনি প্রক্রিয়া ছাড়াই উদ্ধার হওয়া মোটরসাইকেল নিতে পুলিশকে মারধর

বেনাপোল বন্দরে পণ্য পাচার ও শুল্ক ফাঁকি: এক সপ্তাহেও গ্রেপ্তার নেই

বাবার বাড়িতে অন্তঃসত্ত্বা নারীর রহস্যজনক মৃত্যু, সন্দেহের তির স্বামীর দিকে

২৪০ ডিজিটের নম্বরে নাজেহাল গ্রাহক

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত