হোম > সারা দেশ > জামালপুর

বাবার ট্রাক্টরের চাপায় ছেলের মৃত্যু

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের দেওয়ানগঞ্জে বাবার চালানো ট্রাক্টরের চাকায় ছেলে আলিম (৭) মারা গেছে। আজ রোববার সকাল ৭টার দিকে উপজেলার চর কালিকাপুর এলাকার দেওয়ানগঞ্জ বকশিগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

শিশু আলিম আলিম চর কালিকাপুর এলাকার আব্দুর রহমান ভিক্কুর ছেলে।

স্থানীয়রা জানান, আজ সকালে শিশু আলিম বাড়ির বাইরের আঙিনায় খেলা করছিল। শিশুটির বাবা আব্দুর রহমান ট্রাক্টর নিয়ে সড়কে উঠতে যান। এ সময় অসাবধানবশত ট্রাক্টরের চাকা পেছনে সড়ে যায় এবং শিশু আলিম চাপা পড়ে। পরে স্থানীয়রা তাকে আহতাবস্থায় উদ্ধার করে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া পথে মারা যায়।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল চন্দ্র ধর বলেন, ঘটনাটি সম্পর্কে শুনেছি। পরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে, এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বহির্বিশ্বে বিএনপি সরকারের যথেষ্ট সমর্থন রয়েছে: পর্যটনমন্ত্রী

দেওয়ানগঞ্জে প্রায় দুই কোটি টাকার প্রকল্প, তালিকা প্রকাশে গড়িমসি

বাজি ধরে জীবন্ত পাখি খেয়ে আটক ব্যক্তি বললেন, ‘আবেগে খেয়ে ফেলেছি’

জামালপুরে বিলে নিখোঁজের দুই দিন পর শিশুর লাশ উদ্ধার

ইসলামপুরে বিলে গোসলে নেমে শিশু নিখোঁজ

সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে ইসলামপুরে ছাত্রদলের মশাল মিছিল ও সমাবেশ

সাতসকালে সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন বউ-শাশুড়ি, প্রাণ গেল বাসচাপায়

বৃষ্টির পানি বেগুনখেতে নামানো নিয়ে সংঘর্ষ, আহত ১০

কাবিখার কাজ ‘কাগজে শতভাগ’, খবর প্রকাশের পর মেয়াদ শেষে মাঠে কাজ শুরু

দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক